দীর্ঘ তিনবছর আলোচনা শেষে বেতন বাড়ছে ব্যাঙ্ককর্মীদের! লক্ষীলাভের আশায় ১৪ লক্ষ কর্মচারী

ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের বেতন বাড়ানো হবে ১৫ শতাংশ। প্রায় তিন বছর ধরে তাঁদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা ছিল। বুধবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মী সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি বেতন সংশোধন সংক্রান্ত চুক্তিও সই হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লক্ষ কর্মী এই বেতন বৃদ্ধিতে লাভবান হবেন।

১৫ শতাংশ বেতন বৃদ্ধি

১৫ শতাংশ বেতন বৃদ্ধি

মুম্বইয়ে বুধবার এই বৈঠক হয়। সেখানেই ১৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন। জানায়, ২০১৭-এর ১ নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। বুধবার চুক্তি অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের ১৫ শতাংশ বেতন বাড়ানো হবে। তার অতিরিক্ত হিসাব অনুযায়ী পরবর্তীতে মুনাফার ভিত্তিতে আবার তাঁদের বেতন বাড়ানো হবে।

কী বলল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন?

কী বলল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন?

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, 'বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়ে তিন বছর ধরে আলোচনা চলছিল তার সমাধান হয়েছে। একটি মৌ স্বাক্ষরিত হয়েছে।

কবে থেকে কার্যকর এই বেতন কাঠামো?

কবে থেকে কার্যকর এই বেতন কাঠামো?

২০১৭ সালের ১ নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর করা হবে। ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই চুক্তির ভিত্তিতেই বেতন পাবেন কর্মীরা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি কয়েকটি পুরোনো বেসরকারি ব্যাঙ্ক কর্মীরা সংশোধিত বেতন পাবেন।

বেতন বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের লাভের উপর

বেতন বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের লাভের উপর

২০১২ সালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং কর্মী সংগঠনের মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়ে বৈঠক হয় এবং একটি সিদ্ধান্তে আসে তারা। এরপর বেতন নিয়ে পুনর্বিবেচনার বিষয়টি ২০১৭-এর নভেম্বর থেকে স্থগিত ছিল। তবে কোন ব্যাঙ্কের কর্মীদের কত বেতন বাড়বে তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের লাভের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+