Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমরনাথে ভয়ঙ্কর বিপর্যয়: খোঁজ মিলছে না ৪০ জনের, বন্ধ হল যাত্রা

ভয়ঙ্কর বিপর্যয়ের কবলে দেবাদিদেব মহাদেশের স্থান অমরনাথ! হঠাত করেই মেঘ ভাঙা বৃষ্টিতে একেবারে বিধ্বস্ত সে রাজ্য। ঠিক সাড়ে পাঁচটা নাগদ অমরনাথের গুহার পাশ দিয়ে ব্যাপক জল বেরিয়ে আস্তে দেখা যায়। আর তাতেই ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপর্

ভয়ঙ্কর বিপর্যয়ের কবলে দেবাদিদেব মহাদেশের স্থান অমরনাথ! হঠাত করেই মেঘ ভাঙা বৃষ্টিতে একেবারে বিধ্বস্ত সে রাজ্য। ঠিক সাড়ে পাঁচটা নাগদ অমরনাথের গুহার পাশ দিয়ে ব্যাপক জল বেরিয়ে আস্তে দেখা যায়। আর তাতেই ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপর্যয়। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর সামনে আসছে।

ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে অমরনাথ

শুধু তাই নয়, ৪০ জনেরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর। যদিও ইতিমধ্যে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা। একাধিক কপ্টার নামিয়ে আকাশপথে তল্লাশি চালানো হচ্ছে।

শুধু তাই নয়, তৈরি রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনাকেও। জানা যাচ্ছে, আজ শুক্রবার সারারাত ধরেই উদ্ধার কাজ চালানো হবে। এজন্যে সবরকম ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। অন্যদিকে ঘটনার পরেই অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলেই খবর। প্রশাসনের তরফে খবর, আগামী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত অমরনাথ যাত্রা বন্ধই থাকবে।

একদিকে বিপর্যয়ের খবর অন্যদিকে হাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত কার্যত ভেঙে পড়েছেন ভক্তকুল।

অন্যদিকে ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের খোঁজে শুরু হয়েছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

অন্যদিকে পুরো উদ্ধারকাজের উপর নজর রাখছেন কেন্দ্রীয় এক মন্ত্রী। এমনকি জম্মু-কাশ্মীরের রাজ্যপালও আপডেট দিচ্ছেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। এমনকি কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপরে ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করে টুইট করেছেন তিনি।

মোদী লিখেছেন, অমরনাথের গুহার সামনে ঘটা প্রাকৃতিক বিপর্যয়ে আমি ব্যাথিত। রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। উদ্ধার কাজ চলছে বলেও জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্যে কেন্দ্র প্রস্তুত বলেও টুইট প্রধানমন্ত্রী মোদীর।

জানা যায়, এদিন প্রায় ৭ থেকে ১০ হাজার মানুষ অমরনাথ যাত্রা করছিলেন। কয়েকশ তাবু ছিল। হঠাত জল ধেয়ে আসে প্রাণভয়ে মানুষ বাঁচার চেষ্টা করেন। একেবারে হুলস্থুল বেঁধে যায়। জলের তোড়েই বহু মানুষ ভেসে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও খবর। তবে বেশ কয়েকজন জীবিত উদ্ধার করা হয়েছে বলেও উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে।

তবে বৃষ্টি এবং খারাই পর্বতের কারণে উদ্ধারকাজ করতে কিছুটা বেগ উদ্ধারকারী দলকে পেতে হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, ঘটনার পর একাধিক ক্যাম্পের অবস্থা খারাপ। কিন্তু প্রত্যেকটি ক্যাম্প সরিয়ে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখার কাজ চালাণো হচ্ছে বলেও এনডিআরএফের তরফে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+