১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে করে ৫০,০০০ টাকায় বিক্রি করল স্বামী!

মুম্বই, ২৮ জুলাই : ফের শিশু পাচারের ঘটনা সামনে এল মুম্বইয়ে। ১৪ বছরের একটি মেয়ের অভিযোগের ভিত্তিতে শিশু পাচারের মামলা দায়ের করল মালাড পুলিশ। অভিযোগে মেয়েটি জানায় তাকে দোর করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরে স্বামী তাকে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দিল্লি নিয়ে যায়। কিন্তু সেখানে এক মহিলার কাছে তাকে ঝি হিসাবে বিক্রি করে দেয় ৫০,০০০ টাকার বিনিময়ে।

মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেয়েটির বয়ানও এর মধ্যে রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে। পুরো ঘটনাটি জানতে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে করে ৫০,০০০ টাকায় বিক্রি করল স্বামী!

মেয়েটি পুলিশকে জানিয়েছে, লিঙ্ক রোডে একটি অভিযাত বহুতলে ওই মহিলা থাকে। কারণে অকারণে তাকে মারধর করত সে। দিনের পর দিন অত্যাচারের কথা জানানোর পর ওই বহুতলের নিরাপত্তারক্ষী তাকে পরামর্শ দেয় পুলিশে কাছে গিয়ে পুরো বিষয়টা জানানোর জন্য।

বেনারসে বাড়ি মেয়েটির। কিন্তু দিল্লিতে একটি অনাথালয়ে থাকত সে। তারই এক আত্মীয় সেই অনাথালয় থেকে তাকে জের করে বের করে এনে এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়। মেয়েটি জানিয়েছে তাঁকে ওই মহিলার কাছে বিক্রি করে দেওয়ার আগে তার উপর যারপর নাই অত্যাচার করত।

মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+