এক্সপ্রেসওয়ে তৈরিতে গার্ডার মেশিন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা! মহারাষ্ট্রে কমপক্ষে ১৪ শ্রমিকের মৃত্যু
মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে তৈরির সময় ভয়াবহ দুর্ঘটনা। একটি গার্ডার মেশিন ভেঙে শ্রমিকদের ওপরে পড়তে ঘটনাস্থলেই ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত মহারাষ্ট্রের থানে জেলায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণের কাজ চলছে।
যে মেশিনটি ভেঙে পড়েছে, তা হল মোবাইল গ্যান্ট্রি ক্রেন। এটি হাইওয়ে ও হাইস্পিড রেল সেতু তৈরির সময় প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহার করা হয়ে থাকে। মঙ্গলবার ভোরে শাহপুর তহশিলের সরলামবে গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরেই সেখানে যায় পুলিশ ও দমকলের কর্মীরা। নিয়ে যাওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও আধিকারিকদের। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
#UPDATE | Maharashtra: Two NDRF teams are working at the site after a crane fell on the slab of a bridge in Shahapur tehsil of Thane district. Till now 14 dead bodies have been retrieved and 3 have been injured. Another six are feared to be trapped inside the collapsed… https://t.co/3QiIuUwoIP pic.twitter.com/tptIFDfAfb
— ANI (@ANI) August 1, 2023
সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে, স্থানীয় ভাষায় সমৃদ্ধি মহামার্গ নামে সাধারণের কাছে পরিচিত হলেও, এর পোশাকি নাম হল বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মহামার্গ। মুম্বই ও নাগপুরকে সংযুক্ত করেছে এই ৭০১ কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়ে। এটি মহারাষ্ট্রের নাগপুর, ওয়াশিম, ওয়ার্ধা, আহমেদনগর, বুলধানা, ঔরঙ্গাবাদ, অমরাবতী, জালনা, নাসিক ও থানে জেলাকে ছুঁয়ে গিয়েছে।
#WATCH | Maharashtra: Visuals from Khutadi Sarlambe village in Thane's Shahapur where a girder machine collapsed today.
— ANI (@ANI) August 1, 2023
A total of 15 bodies have been recovered so far and three injured reported: NDRF https://t.co/3QiIuUwoIP pic.twitter.com/OkKVMxpHYQ
এই এক্সপ্রেসওয়ে তৈরি করছে মহারাষ্ট্র সড়ক উন্নয়ন কর্পোরেশন। প্রথম ধাপে নাগপুরকে মন্দির শহর শিরডির সঙ্গে সংযুক্ত করেছে। ২০২২-এর ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন। এর আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্তে জানিয়েছিসেন এক্সপ্রেসওয়ের তৃতীয় তথা শেষ ধাপতি এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications