হিমাচল প্রদেশের সোলানে ধাবা ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৩
প্রবল বর্ষণে গতকাল দুপুরে ভেঙে পড়েছিল হিমাচল প্রদেশের সোলানের একটি ধাবা। সেসময় ধাবায় প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একদল জওয়ানও সেসময় সেখানে খাবার জন্য গিয়েছিলেন। আচমকাই ধসে পড়ে ধাবাটি।
প্রবল বর্ষণে গতকাল দুপুরে ভেঙে পড়েছিল হিমাচল প্রদেশের সোলানের একটি ধাবা। সেসময় ধাবায় প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একদল জওয়ানও সেসময় সেখানে খাবার জন্য গিয়েছিলেন। আচমকাই ধসে পড়ে ধাবাটি। প্রবল বর্ষণে মাটি নরম হয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে শুরু করা হয় উদ্ধারকাজ। বিকেল থেকে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে সেনা জওয়ানও রয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৭ জনকে তাঁদের মধ্যে ১২ জন সাধারণ নাগরিক এবং ৫ জন জওয়ান।
উদ্ধারকারীরা জানিয়েছে ধাবার মালিকের স্ত্রী এবং দুই জওয়ানকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাঁরা মারা যান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল উদ্ধার কাজ চালাচ্ছিল। সকালে আরও একটি দল উদ্ধারকাজ শুরু করেছে। রাতভর উদ্ধার প্রক্রিয়া চলেছে।
এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কী কারণে বহুতল ধাবাটি ভেঙে পড়ল তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বহুতলটি নির্মানের সময় সুর্নিষ্ট গাইডলাইন মানা হয়নি। ধাবার মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই েসনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications