২৪ এর আগেই ফের 'মহাজোটে' মমতা-সোনিয়া? চিঠি সামনে আসতেই বাড়ছে জল্পনা
আর সেই ঘটনাকে উল্লেখ করেই ফের একবার একমঞ্চে বিরোধীরা। শুধু তাই নয়, এই বিষয়ে রীতিমত উদ্বেগ জানিয়ে একটি চিঠিতে সই করলেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর লোকসভার আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকম
গোটা দেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে। আর সেই ঘটনাকে উল্লেখ করেই ফের একবার একমঞ্চে বিরোধীরা। শুধু তাই নয়, এই বিষয়ে রীতিমত উদ্বেগ জানিয়ে একটি চিঠিতে সই করলেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর লোকসভার আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

এমনকি এই ইস্যুতে ফের একবার কি কাছাকাছি আসতে চলেছেন মমতা-সোনিয়া? সে বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিকমহল।
শনিবার দেশের ১৩ বিরোধী নেতা-নেত্রী একযোগে সাম্প্রদায়িক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি একটি খোলা চিঠিও দিয়েছেন তাঁরা। যেখানে সাম্প্রদায়িক হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর চুপ থাকাটা চিন্তাজনক বলে ব্যাখ্যা বিরোধীদের। রামনবমী, এমনকি আজ হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে।
কিন্তু এই সমস্ত ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে ১৩ বিরোধী দল একযোগে একটি বিবৃতি কিংবা খোলা চিঠি দিয়েছেন। আর তাতে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, এমকে স্টালিক, তেজস্বী যাদব সহ একাধিক বিরোধী নেতা সাক্ষর করেছেন। ওই বার্তায় শান্তি বজায় রাখা এবং ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।
We reiterate our commitment to combat and confront the poisonous ideologies which are attempting to entrench divisiveness in our society.
— Congress (@INCIndia) April 16, 2022
- Joint appeal by like-minded political parties to the people to maintain peace & harmony, demanding stringent punishment to perpetrators pic.twitter.com/SPz4rdHNQf
বলে রাখা প্রয়োজন আজ শনিবারই ভোট কৌশলি প্রশান্ত কিশোরের সঙ্গে কয়েক ঘন্টা লম্বা বৈঠক করেন সোনিয়া গান্ধী এন্ড কোম্পানি। যেখানে আগামী ২০২৪ এর লড়াইয়ের রূপরেখা কংগ্রেসের সামনে তুলে ধরেন তিনি। এমনটাই খবর। যদিও তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে।
তবে এই বৈঠকেই পরেই বিরোধীদের একযোগে এই চিঠি মোদী-শাহের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ সবকিছু ঠিক থাকলে ফের একবার মহাজোট তৈরির পথে সোনিয়া গান্ধী? আর সেই মঞ্চে এবার থাকবেন মমতাও। অন্তত তেমনটাই ইঙ্গিত।
সম্প্রতি ২৪ এর লক্ষ্যে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় কংগ্রেসের। সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী! বারবার তাঁদের আক্রমণ শানিয়েছেন কখনও মমতা তো আবার কখনও অভিষেক।
এমনকি গোয়া বিধানসভা নির্বাচনে জোট করা নিয়ে দুই দলের সংঘাত গোটা দেশ দেখেছে। এমনকি বিরোধীদের নিয়ে সোনিয়ার ডাকা বৈঠকেও তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অবস্থায় সমস্ত বিভেদ ভুলে ফের এক ছাতার তলায় সোনিয়-মমতা? যদিও খোলা চিঠিতে সোনিয়া গান্ধীর ঠিক নীচে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষার রয়েছে। কিন্তু এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications