৪ মাস ধরে লাগাতার ধর্ষণ! নাবালকের যৌন লালসার নির্মম কাহিনী মহারাষ্ট্রে
মহারাষ্ট্রের পালঘরে দশ বছরের বালিকাকে উপর্যুপরি ধর্ষণ গ্রামেই বারো বছরের কিশোরের। বালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মহারাষ্ট্রের পালঘরে দশ বছরের বালিকাকে উপর্যুপরি ধর্ষণ গ্রামেই বারো বছরের কিশোরের। বালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দুই প্রতিবেশী। মহারাষ্ট্রের মোখাদা থানায় অভিযোগের বয়ান অনুযায়ী, ওই কিশোর গত চার মাস ধরে ওই বালিকাকে ধর্ষণ করেছে। দিন কয়েক আগে বালিকা পেটে ব্যথা অনুভব করে। যখন তার বাবা-মা মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যান। চিকিৎসক জানান, তাদের মেয়ে সন্তান সম্ভাবা। সেই সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করায় ঘটনা জানায় ওই বালিকা। পরে ওই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় এবং পকসো আইনে ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications