Blast In Iran: টার্গেট সোলেমানির মৃত্যুবার্ষিকী, ইরানে একের পর এক বিস্ফোরণ! মৃত ১০৪
Blast In Iran: একের পর এক বিস্ফোরণ! আর এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত শতাধিকেরও বেশি মানুষ। যাদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরান জুড়ে চুড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার (Blast In Iran) দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠনই। ইরান সেনার জনপ্রিয় জেনারেল কাসেম সোলেমানির (commander Qasem Soleimani) মৃত্যুদিবস ছিল আজ বুধবার। শ্রদ্ধা জানাতেই এদিন তাঁর কবরের সামনে জোড়ো হন কয়েক হাজার মানুষ।

আর সেই জমায়েতকেই এদিন বেছে নেওয়া হয়। ইরানের রাজধানী তেহরান থেকে কেরমান শহরে ওই সোলেমানির কবরের সামনেই ধারাবাহিক ভাবে দুটি বিস্ফোরণ (Blast In Iran) ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। চারপাশ জুড়ে ছিন্নভিন্ন দেহ ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বলে রাখা প্রয়োজন, মার্কিন মিসাইলে ২০২০ সালের ৩ জানুয়ারি মৃত্যু হয় জেনারেল কাসেম সোলেমানির। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের কাছেই এই ঘটনা (Blast In Iran) ঘটে। আমেরিকার এহেন পদক্ষেপে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে তেহরান। দু'দেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। আজ কাসেম সোলেমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী হিসাবেই মানুষ জোড়ো হয়েছিলেন।
তবে এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন এখনও দায় নেয়নি। তবে একাধিক সম্ভাবনার কথা সামনে আসছে। বিশেষ করে ঘটনার সঙ্গে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নামও সামনে আসছে। সম্প্রতি হুথি বাহিনীকে ইরান নানা ভাবে উস্কানি দিচ্ছে। গাজার উপর ইসরায়েলের আক্রমণ ভালো চোখে নেয়নি তেহরান। এই অবস্থায় এই ঘটনা কিনা তা উড়িয়ে দিচ্ছেন না তেহরানের আধিকারিকরা। পুরো বিষয়টি গভীরে গিয়ে দেখছে সে দেশের প্রশাসন এবং সেনাবাহিনী।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications