Delhi Thunderstorm: ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, বাড়ির ছাদ ধসে মৃত ৪; দেরিতে ওঠানামা প্রায় ১০০টি বিমানের
Delhi Thunderstorm: কাকভোরে ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার ভোরবেলা দিল্লি সহ এনসিআরের আশেপাশের শহরগুলিতে ব্যাপক ঝড়, দমকা হাওয়া ও সঙ্গে শিলাবৃষ্টিও পর্যন্ত দেখা যায়। ঝোড়ো হাওয়ায় বাড়ির ছাদ ধসে গিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজধানীতে। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিজুড়ে। লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
ইতিমধ্যেই দুর্যোগের জেরে ৪০টিরও বেশি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেরিতে ওঠানামা করছে প্রায় ১০০টি বিমান। তবে প্রবল গরমের হাত থেকে মুক্তি মিলেছে। বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা। গত কয়েকদিনের প্রখর সূর্যের তাপ থেকে আপাতত স্বস্তি দিল্লিবাসীর।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় ল্যাম্পপোস্ট ও গাছও মাটি থেকে উপড়ে গিয়েছে। দিল্লির দ্বারকায় একটি ফার্মে ভেঙে পড়ে আস্ত নিম গাছ। যার জেরে বাড়ির ছাদ ধসে যায়। চাপা পড়ে যান ৪ জন। বছর ছাব্বিশের এক মহিলা ও তার তিন সন্তান চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। পুলিশ ও দমকল কর্মীদের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে জাফরপুর কালানের আরটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। যদিও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার স্বামী অল্পবিস্তর আহত হয়েছেন।
দুর্যোগের পর দিল্লির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি তদারকি করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মজনু কা টিল্লা ও আইটিও এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে শুক্রবারও সকালে দিল্লিতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করে মৌসম ভবন। ব্যাপক ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে রাজধানীতে। দিল্লির আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। যার জেরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। পালাম স্টেশনে সর্বোচ্চ ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে হাওয়া বয়েছে বলে সূত্রের খবর। বেলায় লাল থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে দিল্লির জন্য।
মুষলধারে বৃষ্টির জেরে দিল্লির একাধিক স্থান জলমগ্ন হয়ে পড়ে। লাজপতনগর, আরকে পূরম, দ্বারকা কার্যত জলের তলায় চলে যায়। যার জেরে থমকে যায় যান চলাচল। ব্যাহত হয় বিমান পরিষেবাও। এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জারি করা হয় দিল্লি বিমানবন্দরের তরফে। যাত্রীদের সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়। এছাড়াও দিল্লিবাসীকে ঘরে থাকারই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রতিকূল আবহাওয়ায় বাইরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications