১০ কংগ্রেস বিধায়কের তাদের দলে যোগদানের ইচ্ছাপ্রকাশ! চাঞ্চল্যকর দাবি রাজ্য বিজেপি সভাপতির

রাজ্যের ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চাইছেন। এমনটাই দাবি করলেন গোয়া বিজেপি সভাপতি বিনয় তেণ্ডুলকর।

রাজ্যের ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চাইছেন। এমনটাই দাবি করলেন গোয়া বিজেপি সভাপতি বিনয় তেণ্ডুলকর। গত ১৫ দিনে এবিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, বিজেপি থেকে তাদেরকে গ্রহণ করতে অস্বীকার করা হয়েছে, কারণ বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

 ১০ কংগ্রেস বিধায়কের তাদের দলে যোগদানের ইচ্ছাপ্রকাশ! চাঞ্চল্যকর দাবি রাজ্য বিজেপি সভাপতির

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোয়া বিজেপি সভাপতি তেন্ডুলকর বলেছেন, ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক। কিন্তু বিজেপির তরফে এই আবেদন অস্বীকার করা হয়েছে। তাঁর আরও দাবি যে সংখ্যাগরিষ্ঠতা জোট সরকারের রয়েছে, তাতে বাকি সময় তারা অনায়াসেই সরকার চালাতে পারবেন। গোয়া কংগ্রেসের সভাপতি গিরিশ চোদানকার বিজেপির দাবি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

গোয়ার বিজেপি সভাপতি এমন একটা সময় এই মন্তব্য করেন, যখন কংগ্রেস অভিযোগ তোলে, তাদের দলের বিধায়কদের কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে দলবদল করতে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গোয়া বিজেপির সভাপতি। তাঁর আরও দাবি, গতবছর অক্টোবরে দুই কংগ্রেস বিধায়ক সুভাষ শিরোদকার এবং দয়ানন্দ সপতে বিজেপিতে যোগ দেওয়ার সময়ও তাদের কোনও অর্থই দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+