করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা
করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা
শীতের মরশুমে করাচিতে ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। করাচির শেরশাহ এলাকায় পরাচা চকের কাছে বিস্ফোরণটি ঘটে। তবে এই বিস্ফোরণের সঙ্গে কোনও নাশকতার যোগ রয়েছে কিনা তা খতিেয় দেখা হচ্ছে।কারন গ্যাসের পাইপলাইন ফেটেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পাক মিডিয়া সূত্রে খবর গ্যাস পাইপলাইন ফেটে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গিয়েছেন ৮ জন। বাকি ২ জন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁরা মারা যান বলে জানা গিয়েছে। গ্যাস পাইপলাইন মাটির নীচ কোথাও ফেটে গিয়েছিল সেখান থেকে লিক করতে শুরু করেছিল পাইপলাইন তারপরেই বিস্ফোরণ ঘটে বলে জানা িগয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে করাচি পুলিশ।
নাশকতার তত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে বম ডিসপোজাল স্কোয়াড। সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা। গোটা এলাকা ঘুরে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন তাঁরা। তারপরেই পুরো বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। যদিও এই বিস্ফোরণের ঘটনার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। বিস্ফোরণ স্থলের পাশে রাখা একাধিক যানবাহন ক্ষতিগ্রহস্ত হয়েছে। গাড়ির কাচ গুলি ভেঙে গিয়েছে।
ইতিমধ্যেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাও বাড়ছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলের পাশেই ছিল একটি বেসরকারি ব্যাঙ্কের অফিস। সেটি পুরো ভেঙে গিয়েছে। বাড়িটির মধ্যে এখনও অনেকে আটকে আছেন বলে জানা গিয়েছে।তাঁদের উদ্ধারে দমকল কাজ করছে। পরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications