মোদীর সভার আগে হুগলিতে চাঞ্চল্যকর পোস্টার, কোচবিহারে 'জয় বাংলা' লেখা বিজেপি কার্যালয়ে
মোদীর সভার আগে হুগলিতে চাঞ্চল্যকর পোস্টার, কোচবিহারে 'জয় বাংলা' লিখে পোস্টার বিজেপি কার্যালয়ে
হুগলিতে মোদীর সফার আগে পোস্টার ঘিরে চাঞ্চল্য। নো ভোট টু বিজেপি লিখে পোস্টার পড়েছে জেলার একাধিক জায়গায়। লালরঙের কাগলের উপরে সাদা দিয়ে লেখা। ভগৎ সিং যুব ব্রিগেডের নামে পোস্টার পড়েছে হুগলির উত্তর পাড়া সহ একাধিক জায়গায় পোস্টার নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গের কোচবিহারেও। বিজেপি পার্টি অফিসে 'জয় বাংলা স্লোগান দিয়ে পড়েছে পোস্টার। দুটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির।

হুগলিতে পোস্টার
আগামী ২২ ফেব্রুয়ারি হুগলিতে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে গতকাল রাতে কে বা কারা রাতারাতি হুগলির একাধিক জায়গায় পোস্টার দিয়ে গিয়েছে। তাতে লেখা নো ভোট ফর বিজেপি। উত্তরপাড়া সহ একাধিক জায়গায় পড়েছে সেই পোস্টার। আবার একাধিক জায়গায় বজরং দলের পাল্টা পোস্টার দিয়েছে ভগৎ সিং যুব ব্রিগেড মঞ্চ। তাতে রীতিমতো বজরং দলকে হুঁশিয়ার করা হয়েছে।

কোচবিহারে জয় বাংলা পোস্টার
এদিকে আবার উত্তরবঙ্গেও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিজেপি কার্যালয়ে রাতারাতি জয় বাংলা স্লোগান দিয়ে পোস্টার দিয়েছেন কে বা কারা। কোচবিহারের চিলাখানায় বিজেপি পার্টি অফিসে পড়েছে সেই পোস্টার। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসই এই স্লোগান লিখে পোস্টার দিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। এদিকে পুরো ঘটনাটাই বিজেপির গোষ্ঠি দ্বন্দ্বের কারণে হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

৭ মার্চ ব্রিগেডে মোদী
২২ ফেব্রুয়ারি হুগলিতে সভা করার পরেই ফের ৭ মার্চ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার রাজ্য সফর করবেন তিনি। ৭ মার্চ ব্রিডেগে বিজেপির পরিবর্তন যাত্রা রথের নেতৃত্বে থাকা নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্যে যে খান থেকে বিজেপির রথ বেরিয়ে ছিল। সেখানে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একুশের ভোটের রণকৌশল ঝালাই
আজ অমিত শাহ দলের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। মনে করা হচ্ছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এটাই হতে চলেছে অমিত শাহের শেষ সাংগঠনিক বৈঠক। একুশের ভোটের রণকৌশল আবারও একবার ঝালিয়ে নিতেই এই বৈঠক করবেন অমিত শাহ এই নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানের পরেই সম্ভবত সেই বৈঠক করবেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications