উলুবেড়িয়ায় প্রৌঢ়কে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য
উলুবেড়িয়ায় প্রৌঢ়কে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য
সাত সকালে প্রকাশ্যে এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার উলুবেড়িয়াতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ উলুবেড়িয়ার বাগনান বাজার এলাকার নুন্টিয়াতে। মৃতের নাম শেখ আব্দুল খালেক (৬৩)। মৃতের ভাইপো শেখ আসরাফের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠছে। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে মৃতদেহ নিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। এরপর বিক্ষুব্ধ জনতা পুলিসের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিনও বাজার করে ফিরছিলেন শেখ আব্দুল খালেক। অভিযোগ, আচমকাই ধারাল অস্ত্র নিয়ে কাকার উপর চড়াও হয় শেখ আসরাফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল খালেকের। এদিকে ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত আসরাফ।
এরপরই দেহ নিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিসের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বলেও অভিযোগ। পরে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ ছিল। ব্যক্তিগত সেই শত্রুতা থেকেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের।












Click it and Unblock the Notifications