রবিনস্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, দাদা-বোনের দেহ আগলে রইলেন ছোট বোন
রবিনস্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, দাদা-বোনের দেহ আগলে রইলেন ছোট বোন
এবার রবিনস্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়। দাদা ও বোনের মৃত্যুর পর তাদের দেহ আগলে বসে থাকলেন বোন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে।

স্থানীয় জানা গিয়েছে, বেলুড়ে নিজেদের দোতলা বাড়িতে দুই বোনকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন। পাড়াতে সেভাবে মেলামেশা ও করতেন না তারা। বুধবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে পুলিশকে খবর দেয় দরজা ভেঙে পুলিশ দেখে যে দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসে রয়েছে ছোট বোন অনিতা।
কীভাবে এই মৃত্যু ঘটল কেনই বা মৃত্যুর পর প্রতিবেশী কিংবা আত্মীয়দের খবর দিল না অনিতা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অনিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ।
পাঁচ বছর আগে ৩ নম্বর রবিনসন স্ট্রিটের এমনই ঘটনায় চাঞ্চল্য ফেলেছিল কলকাতা সহ গোটা রাজ্যে। দিদি আর দুই কুকুরের কঙ্কাল নিয়ে একই ঘরে দিব্যি বাস করতেন মাঝবয়সী পার্থ। তাঁর চোখের সামনেই খাওয়াদাওয়া ছেড়ে দিয়ে কঙ্কালে পরিণত হয়েছিলেন দিদি। সেই কঙ্কালের সামনে নিয়ম করে খাবার সাজিয়ে রাখতেন। ভয়ডর, দুর্গন্ধ কোনও কিছুই তাঁকে টলায়নি। এমনই ঘটনা হাওড়ার বেলুড়ের মতো জায়গায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications