চারশো বছরেরও বেশি প্রাচীন মন্দির, বুড়িমার পুজো করে শুরু হয় এই কালীপুজো
বিপদগ্রস্ত, অসহায় মানুষ ছুটে আসেন মা'য়ের দ্বারে। মানুষের বিশ্বাস, মা-ও কাউকে ফেরাননা। তাই সারা বছর হাওড়া জেলা তো বটেই বহু দূরদূরান্ত থেকে অজস্র মানুষ ছুটে আসেন গ্রামীণ হাওড়ার খলিশানীর বুড়িমার কাছে। ১৬ নং জাতীয় সড়কের খলিশানী কালীতলা স্টপেজ থেকে পশ্চিমদিকে কিছুটা এগিয়ে গেলেই বুড়িমার মন্দির। স্থানীয়রা জানান, মন্দিরটি চারশো বছরেরও বেশি প্রাচীন।

সারা বছর বহু দূর থেকে অজস্র মানুষ ছুটে আসেন খলিশানীর এই ঐতিহ্যবাহী মন্দিরে। তবে দীপান্বিতা অমাবস্যায় মন্দিরে কার্যত তিল ধারণের জায়গা থাকে না। জনশ্রুতি, খলিশানীর বুড়িমার কাছে ভক্তি ভরে আশীর্বাদ চাইলে যে কোনও কঠিন ব্যাধি সেরে যায়। মা'য়ের কাছে নিষ্ঠা ভরে মানত করলে সব মনস্কামনা পূর্ণ হয়। স্থানীয় মানুষের কাছে বুড়িমা কার্যত অভিভাবিকা।
খলিশানী ও আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নিজেদের শুভ কাজে আগে মা'য়ের কাছে পুজো দেন, তারপর শুভকাজ সম্পন্ন করেন। এলাকাবাসীর কথায়, খলিশানী ও তার পাশ্ববর্তী এলাকায় বর্তমানে প্রায় শতাধিক কালীপুজো হয়। কিন্তু সকলেই আগে বুড়িমার কাছে পুজো নিবেদন করেন, তারপর কালীপুজো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে আমতার জগৎপুর গ্রামে দেবীর ঘট প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন ভট্টাচার্য। পরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গৌরী নদীর তীরে শ্মশানের মাঝে কালীমূর্তি স্থাপন ও প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন ভট্টাচার্য।
স্থানীয় বাসিন্দাদের মতে, বহুকাল আগে ঘন জঙ্গল থাকায় এই এলাকায় জনসংখ্যা খুবই কম ছিল। ফলে এলাকাটি ছিল ডাকাতদের আখড়া। এরকম এলাকাতেই বুড়িমার মূর্তি প্রতিষ্ঠিত হয়। যদিও আজ সেসব কিছুই নেই। কিন্তু রয়ে গেছে শত শত বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যবাহী সুপ্রাচীন খলিশানী কালীমন্দিরে এখন সাজো সাজো রব।
কালী বা কালিকা হলেন একজন দেবী। তিনি দেবী দূর্গার একটি রূপ । তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় আবশ্যিক কালীপূজা করে থাকে। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যা-র প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।
দেবীর আর্বিভাব সম্পর্কে পৌরাণিক ব্যাখ্যা ও সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে। ফলে দেব লোক তাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা পার্বতীর তপস্যা করতে থাকেন, তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয় যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়ার দেহ থেকে নিঃসৃত হয়ে মহাকাল বর্ণ ধারণ করে, যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয়।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications