অনেকেই বলে 'পাগল'! স্বাধীনতা দিবসের পরের দিন নর্দমা থেকে জাতীয় পতাকা কুড়িয়ে বেড়ান বালির 'ফ্ল্যাগ ম্যান'

Independence Day 2024: বালির 'ফ্ল্যাগ ম্যান' হিসেবেই সকলের কাছে কদর 'মনু'র, স্বাধীনতা দিবসের সঙ্গে যেন একাত্ম হয়ে গেছে বিশেষভাবে সক্ষম এই যুবকের নাম। গত প্রায় ১৬ বছর ধরে রাস্তা থেকে তেরঙা পতাকা কুড়িয়ে নিজের বাড়িতে জমাচ্ছেন বিশেষভাবে সক্ষম বালির নিশ্চিন্দার যুবক প্রিয়রঞ্জন সরকার।

সকলের কাছে তিনি পরিচিত ফ্ল্যাগ ম্যান 'মনু' হিসেবেই। দেশের সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের (Independence Day 2024) মতো বিশেষ দিনে আমরা সকলেই ব্যবহার করে থাকি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা (Indian National Flag) । কিন্তু দিনের শেষে ব্যবহৃত দেশের জাতীয় পতাকাগুলো যখন রাস্তার ধুলোয় লুটোপুটি খায় তার খোঁজ কে রাখেন?

Independence Day 2024

রাস্তায় পড়ে থাকা তেরঙা খুঁজে খুঁজে বের করাই প্রিয়রঞ্জনের কাজ। বিগত ১৫-১৬ বছর ধরে এই কাজই করে যাচ্ছেন তিনি। প্রথমদিকে 'কাগজ কুড়ানি', 'পাগল' বলে বিদ্রুপও শুনতে হয়েছে অনেক। কিন্তু আজ তিনি নিজেই পরিচিত বালির নিশ্চিন্দার 'ফ্ল্যাগ ম্যান' হিসেবে। স্বাধীনতা দিবসের দিন বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শিকলি করে সাজানো হয় ছোট ছোট কাগজের বা প্লাস্টিকের পতাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক পরের দিনই 'অবহেলা'য় পড়ে থাকতে দেখা যায় এইসব পতাকা। কোথাও নর্দমায় কোথাও খোলা রাস্তায় ছোট ছোট কাগজের সেই জাতীয় পতাকা পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখেই এগিয়ে এসেছিলেন প্রিয়রঞ্জন সরকার।

প্রতিবন্ধী এই যুবক 'মায়ের প্রেরণা' সংস্থার মাধ্যমে প্রতিবছর এই পড়ে থাকা অবহেলিত জাতীয় পতাকা রাস্তা থেকে সযত্নে তোলার কাজ করে থাকেন। এই মহৎ কাজে তাঁর সঙ্গে থাকেন বালির একদল যুবকও। প্রিয়রঞ্জন ( মনু ) বলেন, জাতীয় পতাকাও তো মা। নিজের মাকে কি আর রাস্তায় পড়ে থাকতে দেওয়া যায় ?

জাতীয় পতাকার সম্মান আমার কাছে সবার আগে। প্রসঙ্গত, একদম ছোট থেকেই বিশেষভাবে সক্ষম বালির এই যুবক। ঠিক করে কথাও বলতে পারেন না। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাঁর মনের ইচ্ছাশক্তিকে।
তাঁর বাড়িতে ২০ ফুট বাই ১৫ ফুটের একটি লোহার বাক্স রয়েছে। বর্তমানে প্রায় লক্ষাধিক পরিত্যক্ত জাতীয় পতাকা সেই বাক্সে সঞ্চিত করে রাখা আছে। বালির নিশ্চিন্দার ফ্ল্যাগ ম্যান মনুর জন্য আজ গর্বিত সবাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+