Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপ্সিতা ভোটের পর কেরলে সেটল করবেন? খোঁচা দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তাঁর প্রতিপক্ষ সিপিএমের দীপ্সিতা ধর কেরলে সেটল করবেন। সোমবার ভোটের বারবেলায় খোঁচা দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

সোমবার সকাল থেকেই এলাকায় ঘুরছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সকালের দিকে খানিক উত্তেজিত ছিলেন তিনি৷ যত বেলা বেড়েছে ততই যেন ফুরফুরে হয়েছেন। সিপিএম প্রার্থী দীপ্সিতাকে খোঁচা দিলেন।

Kalyan Banerjee

এদিন জাঙ্গিপাড়ার রাজবল্লভী মন্দিরে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " মন্দিরের পাশ দিয়ে যাব। আর মন্দিরে প্রণাম করব না। সেটা তো হয় না। খুব জাগ্রত মা। তাই এখানে আসি।" এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খোঁচা দিলেন তিনি। প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী দীপ্সিতাকে কটাক্ষ করেন, "হেরে গেলে কেরালায় সেটেল করবে। ওদের লোকজনের কাছেই শুনছি।"

দীপ্সিতা ধরের সঙ্গে এবার শুরু থেকেই 'তু তু ম্যায় ম্যায়' লেগে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বিদায়ী সাংসদকে এলাকায় দেখা যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 'মিস্টার ইন্ডিয়া' বলে কটাক্ষ করেছেন একাধিক বার। পালটা আক্রমণে গিয়েছেন কল্যাণও।

সিপিএমের কটা লোককে দেখা যাচ্ছে ভোটের দিন? প্রশ্ন করেন তিনি। কল্যাণ বলেন, " বাতেলা মারতে ভালো পারে৷ আর কিছু তো পারে না। কোথাও তো কিছু নেই। দেখতে তো পেলে। সকাল থেকে তো ঘুরছ। কোথাও দুটো লোক, কোথাও আড়াইড়ে লোক হয়েছে। ওরা একটা বক্তৃতা দেয়, ব্যাস।"

এদিন সকাল থেকে শ্রীরামপুরের একাধিক জায়গায় ঘুরতে দেখা গিয়েছে দীপ্সিতা ধরকেও৷ তিনি জয়ের ব্যাপারে আশাবাদী৷ ৪ জুন পর্যন্ত সময় দিয়েছেন তিনি৷ কিছু জায়গায় সিপিএম এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এমন অভিযোগ তিনি করেন।

মানুষ ভোট দিচ্ছেন। শ্রীরামপুরের মানুষ তার সঙ্গে আছেন। জেতার ব্যাপারে আশাবাদী দীপ্সিতা ধর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+