খোদ ডোমজুড়ে বাধা রাজীবকে, উঠল খেলা হবে স্লোগান, ব্যাপক উত্তেজনা
ভোটের আগে চড়ছে উত্তেজনা। খোদ নিজের কেন্দ্র ডোমজুড়ে বাধা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
ভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনা। আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত খোদ নির্বাচন কমিশন। আর তাই ভোটের আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ। হাওড়ার বিভিন্ন অংশে শুরু হয়েছে এই রুট মার্চ। আর এর মধ্যেই উত্তেজনা হাওড়ার ডোমজুড়ে।
নিজের কেন্দ্রেই ঢুকতে বাধা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পালটা সংস্কৃতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, বিশাল পুলিশবাহিনী।

বাইক র্যালি শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাধা
নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে বাইক র্যালি শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাধা। বিজেপি নেতাকে লক্ষ্য করে কালো পতাকা। শুধু তাই নয়, এলাকায় সাউন্ড বক্স বাজিয়ে গো ব্যাক, খেলা হবে লাগাতার স্লোগান তৃণমূল কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কর্মীদের পাল্টা জয় শ্রীরাম ধ্বনি বিজেপি কর্মীদের। স্লোগান পালটা স্লোগানে উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাইক র্যালি হওয়ার কথা ছিল। র্যালি শুরুর আগেই তৃণমূল কর্মীরা জড়ো হন। স্লোগান, কালো পতাকা দেখানো হয় তাঁকে।

সংস্কৃতি ইস্যুতে আক্রমণ রাজীবের
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের এটাই সংস্কৃতি। তবে যত কালো পতাকা ওরা দেখাবে তত মানুষের আশীর্বাদ পাব। তবে পালটা তৃণমূলের বক্তব্য, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওরা। আর এই ঘটনায় মানুষেরই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এর সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূলের।

বিজেপিতে যোগদানের পরেও ডোমজুড়ে বিক্ষোভের মুখে পড়েন রাজীব
গত কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার ডোমজুড়ে পা রেখেই বিক্ষোভের মুখে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। কালো পতাকা দেখানো হয় তাঁকে। তার পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন বিজেপি সমর্থকরাও। তউত্তেজনা তৈরি হয় এলাকায়। তৃণমূলে থাকাকালীন এই ডোমজুড়েরই বিধায়ক ছিলেন রাজীব।। আর সেখানেই বারবার বিক্ষোভের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''কালো পতাকা দেখানোর সংস্কৃতি বিজেপি-র। আমরা এ সব করি না। এগুলো নরেন্দ্র মোদী, অমিত শাহের চিন্তা ভাবনা। মোদী-শাহের উত্তরসূরিরাই এমন ঘটনা ঘটাচ্ছেন। ওঁদের মধ্যে ভদ্র চিন্তা ভাবনা পাবেন না।''












Click it and Unblock the Notifications