ভারী তুষারপাত! পুরু বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর পয়লা ডিসেম্বর পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম। আরও খুশির খবর পর্যটকদের জন্য। এবার ঘন বরফের চাদরে ঢাকল সিকিম। দীর্ঘ দিন বন্ধ থাকার পর উত্তর সিকিম খুলে যাওয়া এবং এখন তুষারপাত। যার জেরে খুশির আবহাওয়া পর্যটক মহলে।
পয়লা ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলে যাওয়ার পর থেকে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।তবে এখন উত্তর সিকিম ঘুরতে গিয়ে পর্যটকরা পেল বাড়তি পাওনা। ইয়াংথাম ভ্যালি থেকে শুরু করে লাচেন, লাচুং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকেই তুষারপাত শুরু হয়েছে। পুরু বরফের চাদরে ঢেকেছে গোটা এলাকা। তাপমাত্রা পৌঁছেছে হিমাঙ্কের নিচে। আচমকাই বরফ পেয়ে খুশি পর্যটকরা।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলকেই। তবে এ বার এ বছর এই তুষারপাতের কারণে খুশি সকল ব্যবসায়ীরা। উত্তর সিকিমের সৌন্দর্যের পাশাপাশি তুষারাবৃত পাহাড় নজর কারে সকল পর্যটকদের। আর ছবি বছরে ডিসেম্বরেই বরফ পেয়ে আনন্দিত পর্যটকরা। দূর দূরান্ত থেকে উত্তর সিকিম ভ্রমনে ছুটে আসছেন পর্যটকরা।
ইতিমধ্যে যেসব পর্যটক উত্তর সিকিমে ঘুরতে গিয়েছেন তাঁরা এই তুষারপাত দারুন ভাবে উপভোগ করছে। উত্তর সিকিমের পার্বত্য এলাকা এখন সাদা চাদরে মুড়েছে। গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত শুরু হয়েছে উত্তর সিকিমে।মঙ্গলবার থেকে ইয়াংথাম ভ্যালি, লাচেন, লাচুং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত শুরু হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপর মোটা বরফের আস্তরণ। দীর্ঘ দিন পর উত্তর সিকিম খুলে যাওয়া এবং এখনই এই তুষারপাত আরও পর্যটকদের নজর কাড়বে বলে আশাবাসী অনেকেই।












Click it and Unblock the Notifications