বিমানে কলকাতা থেকে কুয়ালালামপুর চলুন চার হাজার টাকায়!

ইতিমধ্যে স্পাইস জেট, ইন্ডিগো, জেট এয়ারওয়েজ ঘরোয়া রুটে বিমানভাড়ায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এক ধাপ এগিয়ে এয়ার এশিয়া তাদের সব আন্তর্জাতিক রুটে বিমানভাড়ায় ছাড় দিচ্ছে। ফলে বিদেশ ভ্রমণ যাঁদের কাছে স্বপ্ন ছিল, অথচ আর্থিক কারণে পারছিলেন না, তাঁরা এই সুযোগে ঘুরে আসতে পারেন।
তবে এক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। ২৪ ফেব্রুয়ারি 'বিগ সেল'-এর কথা ঘোষণা করেছে এয়ার এশিয়া। ২ মার্চ পর্যন্ত এই ছাড় চলবে। অর্থাৎ আপনাকে ২ মার্চ বা তার আগে টিকিট কেটে নিতে হবে। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ২০১৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমায় আপনি ওই টিকিটে ভ্রমণ করতে পারবেন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক টিকিটের দাম। আপনি যদি শুধু কলকাতা থেকে কুয়ালালামপুর যান, সেক্ষেত্রে অর্থাৎ একপিঠের ভাড়া পড়বে চার হাজার টাকা। আর একই সঙ্গে রিটার্ন কেটে নিলে পড়বে ৬৯৯৯ টাকা! কোচি, তিরুচিরাপল্লি, চেন্নাই, বেঙ্গালুরু থেকে কুয়ালালামপুরের রিটার্ন টিকিট কাটলেও দিতে হবে ওই একই টাকা। চেন্নাই থেকে ব্যাঙ্ককের রিটার্ন টিকিটের দাম ধার্য হয়েছে ৭৯৯৯ টাকা। যদি ব্যাঙ্কক থেকে থাইল্যান্ডের দু'টি জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট ও চিয়াং মাই যেতে চান, তা হলে কত গুনতে হবে জানেন? ১৮৮২ টাকা!
কলকাতা থেকে সিঙ্গাপুর টিকিট কাটতে যেখানে খরচ ২১,৪৪৭ টাকা, সেখানে আপনি ছাড় চলাকালীন টিকিট কাটলে দেবেন ৮১৫৪ টাকা! কলকাতা থেকে অস্ট্রেলিয়ার সিডনির ভাড়া সাধারণত ৩৭,১৭৭ টাকা। সেখানে ছাড় চলাকালীন টিকিট কাটলে আপনি দেবেন ১০,০৬৬ টাকা!
চেন্নাই এবং কোচি থেকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উড়ান চালায় এয়ার এশিয়া। তাই এখান থেকে অনেক বেশি গন্তব্যে যাওয়া সম্ভব। চেন্নাই থেকে চীনের চেংদু যেতে খরচ পড়বে ৮৬৭৯ টাকা। চেন্নাই থেকে সরাসরি ফুকেট যেতে দিতে হবে ৫৮১৯ টাকা। কোচি থেকে দক্ষিণ কোরিয়ার সিওল যেতে একপিঠের ভাড়া পড়বে ৯৩৩৯ টাকা।
তা হলে আর চিন্তা কী? টিকিট কেটে ফেলুন এক্ষুণি। কম খরচে ঘুরে আসুন বিদেশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications