এটিকে মোহনবাগানের সঙ্গে ৩ বছরের চুক্তি আই লিগ জয়ী তরুণ মিডফিল্ডারের
এটিকে মোহনবাগানের সঙ্গে ৩ বছরের চুক্তি আই লিগ জয়ী তরুণ মিডফিল্ডারের
এ বছরের উচ্চ মাধ্যমিকে ৫৭ শতাংশ নম্বর নিয়ে পাশ করা তরুণ শেখ সাহিল এটিকে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। সংশ্লিষ্ট ক্লাবের হয়েই আগামী তিন বছর আইএসএল খেলবেন আই লিগ জয়ী মিডফিল্ডার। এটিকে মোহনবাগানের হয়ে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন তরুণ তারকা।

সাহিলের সঙ্গে তিন বছরের চুক্তি
গত মরশুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন মিডফিল্ডার শেখ সাহিল। তাই তাঁর সঙ্গেই আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দেবাশিস দত্ত ও সঞ্জীব গোয়াঙ্কা শিবির। এটিকে মোহনবাগানের জার্সিতে বছর আঠেরোর সাহিল মাঝমাঠ দুর্দান্ত ভাবে সামাল দেবে বলেই আশা সমর্থকদের।

উচ্ছ্বসিত সাহিল
এটিকে মোহনবাগানের জার্সিতে আরও তিন বছর খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শেখ সাহিল। বলেছেন, শৈশব পেরিয়ে এই ক্লাবের কাছ থেকে তিনি অনেক কিছু পেয়েছেন। প্রতিদানে ক্লাবের জন্য নিজের সেরাটা দিতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তরুণ মিডফিল্ডার।

সাহিলের উত্থান
গত মরশুম শুরুর আগে মোহনবাগান ইয়ুথ অ্যাকাডেমি থেকে বেশ কিছু ফুটবলারকে সিনিয়র দলে নিয়েছিলেন কোচ কিবু ভিকুনা। তাঁদের মধ্যে শেখ সাহিল এবং শুভ ঘোষ ছিলেন অন্যতম। দুই ফুটবলারই গত আই লিগে মোহনবাগানের হয়ে পরিণত পারফরম্যান্স দেন। অল্প বয়সেই মাঝমাঠকে দুর্দান্ত ভাবে শাসন করে বাগান সমর্থকদের নয়ণের মণি হয়ে যান সাহিল।

উচ্চমাধ্যমিক পাশ করেছেন সাহিল
ফুটবলের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে গিয়েছেন শেখ সাহিল। এ বছরের উচ্চমাধ্যমিকে ৫৭ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন তরুণ মিডফিল্ডার। আগামী দিনে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্নে বিভোর সাহিল।












Click it and Unblock the Notifications