Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2024: ইয়ামাল থেকে রোনাল্ডো, ফুটবল মাঠে চলতি বছরে রেকর্ড গড়লেন কারা? রইল তালিকা

ক্যালেন্ডারের পাতা বলছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। নতুন বছর শুরু হতে খুব বেশি বাকি নেই। ফলে চলতি বছরের হিসেব নিকেষ শুরু হয়ে গিয়েছে। একটা গোটা বছরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। ব্যাতিক্রম নয় খেলার মাঠও। চলতি বছরে ফুটবল মাঠে ছিল একাধিক বড় টুর্নামেন্ট। কোপা আমেরিকা থেকে ইউরো কাপ, সবই ছিল স্পোর্টস ক্যালেন্ডারে। এই প্রতিবেদনে তুলে ধরা হল ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলে নজর কাড়া রেকর্ডগুলি।

চলতি বছরে ইউরো কাপ চ্যাম্পিয়ন হল স্পেন। ২০১২ সালের পর আবার ইউরোপ সেরার তকমা ছিনিয়ে নিল স্প্যানিশরা। নতুন আঙ্গিকে চলতি ইউরো কাপে আবির্ভূত হয়েছিল তিকিতাকার দেশ। এবার স্পেনের জার্সিতে নজর কাড়লেন এক কিশোর। নাম লামিনে ইয়ামাল। ১৬ বছর বয়সেই ইউরো কাপে খেলতে নামলেন ইয়ামাল। ইউরো কাপের ইতিহাসে সর্ব কনিষ্ঠ ফুটবলার হলেন ইয়ালাম।

১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপের মঞ্চে খেলতে নেমে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন ইয়ামাল। প্রত্যেক বড় টুর্নামেন্ট এক বা একাধিক নতুন তারকার জন্ম দেয়। ব্যতিক্রম নয় ২০২৪ সালের ইউরো কাপ। এমবাপে, রোনাল্ডো, জামাল মুশিয়ালা, জুডে বেলিংহ্যাম ইউরো কাপ শুরুর আগে তারকাদের তালিকায় ছিল এই নামগুলি। কিন্তু টুর্নামেন্টের শেষ লগ্নে ইউরোপীয় তথা বিশ্বকাপ সাক্ষী থাকল এক নক্ষত্রের উদয়ের। নাম লামিনে ইয়ামাল।

লামিনে ইয়ামাল সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোর মঞ্চে নজির সৃষ্টি করার পাশাপাশি সব চেয়ে বয়স্ক হিসেবে এই টুর্মামেন্টে খেললেন পর্তুগালে পেপে। ৪১ বছর ১৩০ দিন বয়সে এই ইউরো কাপে খেলতে নেমে নয়া রেকর্ড সৃষ্টি করলেন পেপে। এর আগে হাঙ্গেরির গোলরক্ষক কিরালী ৪০ বছর ৮৬ দিন বয়সে ইউরো কাপ খেলেছিলেন। সেই রেকর্জ ভেঙে দিলেন পেপে।

২০২৪ সালে ইউরো কাপে আরও একটি রেকর্ড হল। ইউরো কাপের ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল করলেন আলবেনিয়ার নেদিম বাজরামি। ১৬ জুন ইতালির বিরুদ্ধে ম্যাচে খেলা শুরুর ২৩ সেকেন্ডের মধ্যেই গোল করে নয়া রেকর্ড সৃষ্টি করেন । ভেঙে দিলেন ২০০৪ সালে গ্রিসের বিরুদ্ধে করা রাশিয়ার দিমিত্রির ৬৭ সেকেন্ডে গোলের রেকর্ড।

২০২৪ সালে ছয়টি ইউরো কাপে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ইউরো কাপে অংশ নিলেন রোনাল্ডো। ২০০০ সালে প্রথমবার ইউরো কাপে অংশ নিয়েছিলেন। এরপর দেশের হয়ে টানা ছয় ইউরো কাপে খেললেন পর্তুগিজ মহাতারকা। এরমধ্যে ২০১৬ সালে জিতেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+