Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World Cup Qualifier: আর্জেন্তিনাকে জিতিয়ে মারাদোনাকে স্পর্শ মার্তিনেজের, মেসিও ছুঁলেন ঈর্ষণীয় নজির

World Cup Qualifier: যোগ্যতা অর্জন পর্বে পেরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে বিশ্বকাপের টিকিট কার্যত কনফার্ম করে ফেলল আর্জেন্তিনা। পেরু পরাস্ত ০-১ গোলে।

এই গোলের সৌজন্যেই আর্জেন্তিনার দুই তারকা দুটি নজির স্পর্শ করলেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের নজির স্পর্শ করলেন লিওনেল মেসি। গোলের নিরিখে দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লৌতারো মার্তিনেজ।

World Cup Qualifier
Getty Images
World Cup Qualifier

আর্জেন্তিনা বনাম পেরু ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। মার্তিনেজ জয়সূচক গোলটি করার আগে পর্যন্ত আর্জেন্তিনার সহজতম সুযোগটি নষ্ট হয় ভাগ্য সহায় না থাকায়। ২১ মিনিটে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে এসেছিল।

মেসি এই ম্যাচে গোল করতে না পারলেও করালেন। তিনি পেরুর রক্ষণভাগে ঢুকে পড়ে বল রাখেন বক্সে, সেখানেই অপেক্ষমান সুযোগসন্ধানী মার্তিনেজ ওভারহেড কিকে আর্জেন্তিনার জয়সূচক গোলটি নিশ্চিত করেন। যার মাধ্যমে তিনি ধরে ফেললেন দিয়েগো মারাদোনাকে।

আর্জেন্তিনার হয়ে সবচেয়ে বেশি গোল রয়েছে লিওনেল মেসির। ১৯১টি ম্যাচে ১১২টি। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৭৮ ম্যাচে ৫৫টি গোল করে রয়েছে দুইয়ে। তিনে রয়েছেন সের্হিও আগুয়েরো, তাঁর ১০১টি ম্যাচে ৪১টি গোল রয়েছে। এর্নান ক্রেসপোর রয়েছে ৬৪টি ম্যাচে ৩৫টি গোল।

দিয়েগো মারাদোনা ৩২টি গোল করেছিলেন আর্জেন্তিনার হয়ে ৮৪টি ম্যাচ খেলে। পেরুর বিরুদ্ধে দেশের হয়ে ৩২তম গোলটি মার্তিনেজ করেন ৭০তম ম্যাচে। ঘরের মাঠে চলতি বছর শেষ ম্যাচটি খেলে ফেলল আর্জেন্তিনার। পরিবারের সদস্যদের সামনে গোল করে দেশকে জেতাতে পেরে তৃপ্ত মার্তিনেজ।

লিওনেল মেসির আর্জেন্তিনার হয়ে অ্যাসিস্টের সংখ্যা বেড়ে হলো ৫৮। মেসি দেশের হয়ে সিনিয়র পর্যায়ে গোল করানোর নিরিখে ধরে ফেললেন ল্যান্ডন ডনোভানকে। ডনোভান বছর দশেক আগে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এতদিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডনোভানের। সেই কীর্তিতে থাবা বসালেন মেসি। এমএলএস প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। ফলে নতুন বছর অবধি আপাতত ছুটি উপভোগ করবেন মেসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+