অগস্টের প্রথম সপ্তাহেই মাঠে নামতে পারে তিন প্রধান, জেনে নিন কবে হচ্ছে মরসুমের প্রথম ডার্বি
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা সম্ভব হয়নি। তবে, অগস্টের প্রথম সপ্তাহেই তিন প্রধআনকে মাঠে নামিয়ে দিতে চাইছে আইএফএ।
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা থাকলেও, গড়িয়ে গড়িয়ে সেই অগস্টেই গিয়ে ঠেকল কলকাতা লিগের ভাগ্য। অগস্টেই শুরু হবে কলকাতা লিগ। আইএফএ-দপ্তরে খোঁজ নিয়েল জানা গেল লিগ যাতে শুরু করে দেওয়া যায় তার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। কিন্তু পুলিশের থেকে সবুজ সঙ্কেত না পাওয়ার ফলেই এখনও লিগ শুরু করতে পারেনি আইএফএ।

তবে, অগস্টের প্রথম সপ্তাহেই তিন প্রধআনকে মাঠে নামিয়ে দিতে চাইছে আইএফএ। সচিবের সঙ্গে কথা বলে যা জানা গেল তাতে ৩ অগস্ট ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই শুরু হবে বড় ক্লাবের খেলা। পরের দু'দিন নামবে মহামেডান স্পোটিং এবং মোহনবাগান।
প্রিমিয়ার লিগের সূচি ঠিক হয়ে গেলেও, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে পাকাপাকি ভাবে এখনও চুক্তি না হওয়ার ফলে, তা প্রকাশ করতে পারছে না সুতারকিনের দফতর।
এদিন আইএফএ সচিব বলেন, 'লিগের সূচি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি আমরা। মাঠের বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সেই সূচি প্রকাশ করা হবে।'
গতকাল রাতেই মাঠ পরিদর্শনের চিঠি পৌঁছেছে তিন প্রধানে। ২৫ জুলাই পি ডাব্লিউ ডি, পুলিশ এবং ক্রীড়া দফতর করে তিন প্রধানের মাঠ। মাঠ দেখে তারা যদি সন্তুষ্ট হন তাহলে কলকাতা ফুটবলে প্রথমবারের জন্য নিজেদের ঘরের মাঠে ফ্লাডলাইতে লিগের ম্যাচ খেলবে তিন প্রধান। অগস্টের শেষের দিকেই হতে পারে মরসুমেপ প্রথম ডার্বি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications