Anwar Ali: আনোয়ার আলি ইস্যুতে সুবিধাজনক জায়গায় মোহনবাগান এসজি? পরবর্তী শুনানি কবে?

আনোয়ার আলি ইস্যুতে সরগরম ভারতীয় ফুটবল। প্রতিদিনই নতুন চিত্রনাট্য রচিত হচ্ছে এই ইস্যুতে। শনিবারই আনোয়ার আলি ইস্যুতে অন্তবর্তী রায় ঘোষণা করে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। রবিবার এই ইস্যুতে আরও বড় আপডেট পাওয়া গেল।

আনোয়ার আলি ইস্যুতে কিছুটা হলেও চাপে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি থাকা অবস্থায় অন্য ক্লাবে সই করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। জল গড়িয়েছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেই কমিটি শনিবার প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছিল এই ইস্যুতে। ১০ তারিখ পরবর্তী শুনানি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Anwar Al

প্লেয়ারস স্ট্যাটাস কমিটির অন্তর্বর্তী রায়ে এটা চূড়ান্ত হয়ে গিয়েছে আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায্য কারণ ছাড়াই । ফেডারেশনের রায়ে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে । কিন্তু ফুটবলারের ইচ্ছে এবং তাঁর ভবিষ্যতের কথাও গুরুত্বপূর্ণ প্লেয়ারস স্ট্যাটাস কমিটির কাছে। ফলে সরাসরি আনোয়ারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইবে না ফেডারেশন। ৮ তারিখের মধ্যে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির উত্তর চাওয়া হয়েছে।

জানা গিয়েছে জুলাই মাসের ১১ তারিখ ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিপত্রে সই করেন আনোয়ার। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির কাছে ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিপত্রে সই করার কথাও জানান ভারতীয় দলের ডিফেন্ডার।

আনোয়ার নিজেই লোন চুক্তি বাতিল করে দেন। তিনি দিল্লি এফসিতে ফিরে যান। তার পর তিনি ইস্টবেঙ্গলে সই করেন। এক্ষেত্রে ফেডারেশনের নিয়মাবলীর ৬.৩ অনুচ্ছেদ অনুসারে, নিয়মভঙ্গের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে শাস্তির কোপে পড়তে পারে দিল্লি এফসিও।

কড়া শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ইস্টবেঙ্গল যে ভাবে আনোয়ারকে সই করাতে চেয়েছিল তা অবৈধ। তবে এক্ষেত্রে লাল-হলুদ ক্লাব আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুটা সময় পাবে। সময় পাবেন আনোয়ার আলি নিজে এবং তাঁর ক্লাব দিল্লি এফসিও।

আনোয়ারকেও বহিস্করারের পথে হাঁটতে পারে ফেডারেশন? এতটা কঠোর নাও হতে পারে ফেডারেশন। তবে মোহনবাগান এসজিতে আনোয়ারের না খেলার সম্ভাবনাই প্রবল। কারণ ভারতীয় ডিফেন্ডার নিজেই অনিচ্ছুক।ফেডারেশন সূত্রের খবর, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে মোহনবাগান এসজির আর্থিক ক্ষতিপূরণের দাবি হয়তো মান্যতা পাবে। ক্ষতিপূরণ পেয়ে গেলে মোহনবাগান এসজির কাছ থেকে এনওসি পেতেও অসুবিধা থাকবে না আনোয়ারের।

গত মরশুমে চোট আঘাতের সমস্যা থাকলেও আনোয়ার কিন্তু যে ম্যাচগুলি খেলেছিলেন সবুজ মেরুন জার্সিতে তাতে তাঁর প্রতিভার ছাপ রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+