Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যের ফুটবল আকাদেমির পাশে শুভেন্দু, পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়ে ধন্যবাদ জানালেন ফেডারেশনকে

রাজ্যের ফুটবল আকাদেমির পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। অবতীর্ণ হলেন পরিত্রাতার ভূমিকায়। স্বস্তি উদীয়মান ফুটবলারদের, তাঁদের অভিভাবকদেরও।

জাতীয় স্কুল গেমস ও এআইএফএফের অনূর্ধ্ব ১৮ এলিট লিগের খেলা একই সময়ে পড়ায় কয়েকজন ফুটবলারকে যে কোনও একটি প্রতিযোগিতায় খেলতে হতো। যদিও শুভেন্দুর অনুরোধে সদর্থক সাড়া দিয়ে সংস্যার সমাধান করে দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

শুভেন্দু আজ এক্স হ্যান্ডলে লেখেন, "৬৯তম জাতীয় স্কুল গেমস ফুটবল অনূর্ধ্ব ১৯ বয়েজ চ্যাম্পিয়নশিপ ২০২৫, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আগামী ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।
পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব ১৯ স্কুলের বয়েজ দলে বেঙ্গল ফুটবল আকাদেমির ৬ জন খেলোয়াড় রয়েছে, যারা ইতিমধ্যে এই টুর্নামেন্টে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে (রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর) এবং তাদের যাতায়াত সহ অন্যান্য বিষয়ও সব পাকাপোক্ত ব্যবস্থা হয়ে গেছে।
তবে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আয়োজিত অনূর্ধ্ব ১৮ এলিট লিগ কলকাতা জোন ২০২৫-২৬ এর কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ, যেখানে বেঙ্গল ফুটবল আকাদেমি অংশগ্রহণ করবে, তা ১০ অক্টোবর হবে বলে নির্ধারিত ছিল। এর ফলে, শ্রীনগরে ম্যাচে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড় ছাড়াই বেঙ্গল স্কুল ফুটবল দলকে খেলতে হতো।

এমতাবস্থায়, কিছু উদ্বিগ্ন ব্যক্তি আমার দ্বারস্থ হন যাতে এই প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলাররা দুটি জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কারণ এর ফলে তারা জাতীয় স্তরে খেলার মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ থেকে বঞ্চিত হবে।

আমি এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশননের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে অনুরোধ জানিয়েছিলাম। তিনি যথেষ্ট সহানুভূতিশীল হয়ে বেঙ্গল ফুটবল আকাদেমির ম্যাচের সময়সূচি পরিবর্তন করেছেন এবং এখন ম্যাচটি ১৫ অক্টোবরের পরে অনুষ্ঠিত হবে। যার ফলে এই উদীয়মান তরুণ বাঙালি ফুটবলারদের দুটি টুর্নামেন্টেই অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইলো না।
আমি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+