FIFA Ban India: কেন্দ্রের আর্জিকে মান্যতা, প্রশাসক কমিটির ক্ষমতা কাড়ল সুপ্রিম কোর্ট
FIFA Ban India: কেন্দ্রের আর্জিকে মান্যতা, প্রশাসক কমিটির ক্ষমতা কাড়ল সুপ্রিম কোর্ট
ক্ষমতা হারাল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স (সিওএ)। কেন্দ্রের অনুরোধ মেনে এআইএফএফ-এর দৈনন্দিন কাজ কর্মের দায়িত্ব থেকে প্রশাসক কমিটিকে সরিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছে প্রশাসক কমিটির আর কোনও ক্ষমতা থাকবে না।

প্রশাসক কমিটিকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট:
ক্ষমতা হারাল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স (সিওএ)। কেন্দ্রের অনুরোধ মেনে এআইএফএফ-এর দৈনন্দিন কাজ কর্মের দায়িত্ব থেকে প্রশাসক কমিটিকে সরিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এর ফলে বর্তমানে ভারতীয় ফুটবলে সিওএ-এর আর কোনও ক্ষমতা নেই।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের যে কারণ দেখিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করেছে ফিফা সেই কারণকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

তৃতীয় পক্ষকে ক্ষমতাচ্যূত করার জন্য সুপ্রিম কোর্টকে চিঠি দেয় কেন্দ্র:
এআইএফএফ-কে নির্বাসন মুক্ত করতে এবং অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ দেশের মাটিতে আয়োজন করার সুযোগ নিজেদের কাছে রাখার জন্য ফিফার গাইড লাইন অনুযায়ী চলে যে কোনও মূল্যে নির্বাসন ওঠাতে তৎপর কেন্দ্রীয় সরকার। সেই বিষয়েই রবিবার সুপ্রিম কোর্টে চিঠি পাঠায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যেখানে দেশের সর্বোচ্চ আদালতের কাছে অনুরোধ করা হয় যাতে সিওএ-কে বাতিল করা হয় এবং এআইএফএফ-এর দৈনন্দিন কর্মকাণ্ড এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিবের তত্ত্বাবধানে চলানো হয়। কোনও প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চিত করার আর্জি জানানো হয়।

পিছিয়ে ভোটের তারিখ:
অগস্টের শেষ সপ্তাহে এআইএফএফ-এর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহ পেছনোর ফলে এই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এআইএফএফ-এর কার্যনির্বাধী সচিব সুনন্দ ধর এই নির্বাচন পরিচালনা করবেন। পাশাপাশি তৈরি হবে ৩৬ সদস্যের ভোটার তালিকা।

ভারতীয় ফুটবলের উপর ফিফার নির্বাসন:
১৬ অগস্ট সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করে ফিফা। ফিফার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসিত করা হয় ভারতীয় ফুটবলকে। এর ফলে ভারতীয় দল যেমন কোনও আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে পারবে না নির্বাচন না পর্যন্ত তেমনই ভারতের ক্লাবগুলিও এএফসি'র কোনও প্রতিযোগীতায় অংশ নিতে পারবে না। তবে, বিদেশি ফুটবলার সই করানোর বিষয়ে এর কোনও প্রভাব পড়বে না। অপর দিকে, সব থএকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নির্বাসন না কাটলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হবে ভারতের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications