ইস্টবেঙ্গলের মিশন এবার সুপার কাপ, স্টিফেনের শেষ টুর্নামেন্ট
সুপার কাপের জন্য দল ঘোষণা ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার সুপার কাপ খেলতে কেরল উড়ে গেল লাল হলুদ ব্রিগেড। ২৪ জনের দল নিয়ে মরসুমের শেষ টুর্নামেন্ট খেলতে গেলেন স্টিফেন কনস্ট্যানটাইন । সূচি অনুযায়ী আগামী রবিবার মাঞ্জেরিতে ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার কাপের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।
তার আগে দুইদিন মাঞ্জেরিতে অনুশীলন সারবে ক্লেইটন সিলভারা। সুপার কাপে গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল। ওডিশার বিরুদ্ধে ম্যাচ ছাড়াও ইস্টবেঙ্গলকে খেলতে হবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। পাশাপাশি আইজল এবং ট্রাউ এফসির বিজয়ীর মধ্যে একটি আই লিগ দলের সঙ্গেও খেলবে স্টিফেনের দলকে। আইএসএলে একেবারেই ভালো ফল করতে পারিনি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে সুপার কাপই এখন শেষ আশা ভরসা মশাল বাহিনীর জন্য।

সুপার কাপ খেলার আগে কলকাতায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল দল। এর মধ্যে মহমেডানের বিরুদ্ধে জিতলেও চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে কিন্তু হারতে হয়েছে লাল হলুদকে। সুপার কাপে শুধুমাত্র আইএসএলের দলগুলির বিরুদ্ধে নয়, একইসঙ্গে খেলতে হবে আই লিগের দলগুলোর বিরুদ্ধে। তবে আইএসএলে যে দুটি দলের বিরুদ্ধে খেলতে হবে সেই ওডিশা এবং হায়দরাবাদ সুপার লিগে লাল হলুদের থেকে ভালো পারফরম্যান্স করেছে।তারমধ্যে হায়দরাবাদ আবার সেমিফাইনালিস্ট। তাই স্টিফেনের দলের সামনে কঠিন পরীক্ষা।
খেলা হবে মাঞ্জেরিতে, ফলে কেরলের গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ সার্থক, মহেশ সিংদের কাছে। আইএসএলের বেশিরভাগ ম্যাচই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সমর্থকদের। এবার সুপার কাপে নড়বড়ে দল নিয়ে মান রক্ষা করাই চ্যালেঞ্জ বিদায়ী ব্রিটিশ কোচের কাছে।

কোচ হিসেবে এটাই শেষ টুর্নামেন্ট স্টিফেনের জন্য। পরের মরসুমে ইতিমধ্যেই সের্জিও লোবেরাকে কোচ হিসাবে নিযুক্ত করার পথে অনেক দূর এগিয়ে গিয়েছে ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব। সুপার কাপের ২৪ জনের দলে ডেভেলপমেন্ট লিগে দল থেকে কয়েকজন ফুটবলারকে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ। ক্লেইটন সিলভার চোট থাকলেও দলের সঙ্গে রাখা হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। যদিও টিম ম্যানেজমেন্টের আশা চোট সারিয়ে প্রথম থেকেই খেলতে পারবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
ইস্টবেঙ্গল স্কোয়াড
গোলরক্ষক - কমলজিত সিং, পবন কুমার, শুভম সেন
ডিফেন্ডার - মহম্মদ রাকিব, সার্থক গোলুই, ইভান গঞ্জালেস, প্রীতম কুমার সিং, জেরি, লালচুঙ্গা, কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণান
মিডফিল্ডার- মোবাসির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, আলেক্স লিমা, মহেশ সিং, অমরজিৎ সিং কিয়াম,হিমাংশু জাংরা, জর্ডান দোহার্তি স্ট্রাইকার - ক্লেইটন সিলভা, জ্যাক জার্ভিস, হাউকিপ ভিপি সুহের












Click it and Unblock the Notifications