Sunil-Sonam Love Story: প্রেমের টানে সুনীলের নম্বর বাবার ফোন থেকে চুরি করেন সোনম!

গোল করলেন, দেশকে আরও একটা ট্রফি জেতালেন। আর ম্যাচ শেষে রোম্যান্টিক মুডে স্ত্রী সোনমের কাছে ধরা দিলেন সুনীল ছেত্রী। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের 'আর্মব্যান্ড' পরিয়ে দিলেন সুনীল। ভারত অধিনায়কের ভালোবাসার ছবি নেট দুনিয়ায় আরও একবার ভাইরাল হল।

টুর্নামেন্টের মাঝেই দিয়েছিলেন খুশির খবর। অধিনায়কের পরিবারে আগমন হতে চলেছে নতুন সদস্যের। রবিবার ভুবনেশ্বরে লেবাননের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ শেষ হতেই বাংলার জামাই এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। তাঁকে আলিঙ্গন করলেন। হাত নিজের কোমরের পিছনে রাখলেন। যেন বোঝা গেল, উত্তেজনার বশে স্ত্রীর যাতে আঘাত না লেগে যায়, সে ব্যাপারে সতর্ক সুনীল। তারপরই নিজের হাত থেকে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড খুলে পরিয়ে দিলেন সুনীল।

সুনীল


সুনীল সোনমের প্রেমের কাহিনিও কিন্তু বেশ রঙিন। বিয়ের আগে তাঁরা ১৩ বছর ধরে প্রেম করেছিলেন। তবে তাদের প্রেমটা ছিল একদম শৈশব থেকে। জানা গিয়েছে সুনীল ও সোনম যখন প্রথম প্রেমে পড়েন তখন সুনীলের বয়স ছিল ১৮ বছর আর সোনমের ১৫। সেই সময় ছেত্রী সুব্রত ভট্টাচার্যের অধীনে মোহনবাগানে খেলছিলেন।

সুনীল

দিল্লি থেকে এসে মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলেন বছর ১৮-র সুনীল। সবুজ মেরুনের কোচ তখন সুব্রত ভট্টাচার্য। কিন্তু কোচের মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক হয় সুনীলের। যদিও যোগাযোগটা প্রথম করেন সুব্রত কন্যাই। বাবার ফোন থেকে সুনীলের নম্বর নিয়ে ময়দানের উঠতি তারকাকে বার্তা পাঠান। সেই শুরু, তারপর বন্ধু প্রেম পেরিয়ে সাত পাকে বাধা পড়লেন দুই জনে।


সোনমের সঙ্গ উপভোগ করলেও কোচকে ভয় পেতেন তিনি। কারণ কোচ সুব্রত জানতে পারলে তাঁর কেরিয়ার শেষ যাওয়ার সম্ভবনা ছিল। এরপর সুনীল ঠিক করেন সোনমের সঙ্গে সম্পর্ক শেষ করবেন। কথা বলা বন্ধ করে দিয়ে যার সূচনা করেছিলেন। তবে সেটা বেশিদিন পারেননি। কয়েক মাস পর ফের কথা বলা শুরু করেন এবং সেখান থেকে শুরু হয় ডেটিং। সেখান থেকে শুরু প্রেমের অভিযান।

সুনীল

দীর্ঘ প্রেম পর্ব শেষে ২০১৭ সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুনীল সোনম। পরিণতি পায় তাদের ভালোবাসা। আইএসএল হোক বা ভারতীয় দলের ম্যাচ। সুনীলের খেলা থাকলেই ভিআইপি গ্যালারিতে দেখা যায় সোনমকে। দাম্পত্য জীব‌নের সাত বছর পেরিয়ে সুখবর দিলেন তারকা দম্পতি। তাঁদের সংসারে এবার আসতে চলেছে নতুন অতিথি। ঘরেও দায়িত্ব বাড়তে চলেছে ক্যাপ্টেনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+