Sunil Chhetri: চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল! নিজের ডিজাইনে উনিশটা সোনার কয়েনে তৈরি হার দিলেন মমতা

Sunil Chhetri: শেষ হল বর্ণময় এক অধ্যায়! চোখে জল নিয়েই মাঠ ছাড়লেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আর তার আগে প্রদক্ষিণ করলেন গোটা মাঠ। উঠে দাঁড়িয়ে স্যালুট জানালেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকা কয়েক হাজার দর্শক। মাঠ জুড়ে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি।

ম্যাচ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিন কিংবদন্তি সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) বিদায়ী সম্বর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তুলে দেওয়া হয় উনিশটা সোনার কয়েন দিয়ে তৈরি সোনার হার, যা একেবারেই মুখ্যমন্ত্রীর নিজের হাতে ডিজাইন করা। হারটি তৈরি করেছে পি সি চন্দ্র জুয়েলার্স। এছাড়াও এদিন সুনীল ছেত্রীর হাতে তুলে দেওয়া হয় স্যুট ,শাড়ি ও ১৯টি গোলাপ।

অন্যদিকে বর্ণময় আন্তর্জাতিক ফুটবল জীবনের কথা স্মরণ করে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও সুনীলকে (Sunil Chhetri) সম্বর্ধিত করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে পরিয়ে দেওয়া হয় লাল হলুদ উত্তরীয়, তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ গোল্ড কয়েন (ক্লাব-প্রতীক), লাল-হলুদ রঙে সুসজ্জিত জোড়া ইলিশ, মিষ্টি এবং লাল-হলুদ ফুলের তোড়া।

ক্লাবের তরফে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, সহ সচিব রূপক সাহা, ক্লাব কর্তা দেবব্রত সরকার সহ একাধিক ব্যক্তিত্ব। অন্যদিকে কুয়েতের বিরুদ্ধে সুনীলের (Sunil Chhetri) শেষ ম্যাচে এদিন মাঠে ছিলেন তাঁর পরিবারের সকল সদস্যরাই।

ছিলেন স্ত্রী সোনম থেকে শ্যালক সাহেব ভট্টাচার্য। এছাড়াও সুনীলের (Sunil Chhetri) বাবা খর্গ ছেত্রীও ছেলের খেলা দেখেন মাঠে বসেই। অন্যান্যদের মতোই এদিন পরিবারের সদস্যরাও আবেগ তাড়িত হয়ে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+