মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত ফুটবলার হোসে আন্তোনিও রিয়েস, স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন স্প্যানিশ ফুটবলার হোসে অ্যান্তোনিও রিয়েস।

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন স্প্যানিশ ফুটবলার হোসে অ্যান্তোনিও রিয়েস। মাত্র ৩৫ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। এই খবর জানিয়েছে তাঁর প্রাক্তন ক্লাব সেভিয়া। রিয়েস কেরিয়ারের একেবারে শেষে স্প্যানিশ ক্লাব এক্সত্রেমাদুরার হয়ে খেলতেন। সেই ক্লাবও ফুটবলার রিয়েসের প্রয়াণে শোক বার্তা প্রকাশ করেছে।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত ফুটবলার হোসে আন্তোনিও রিয়েস

স্পেনের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে। নিজের শহর উতরেরা ও সেভিয়ের মাঝে একটি রাস্তায় ঘটনাটি ঘটে। আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ দলের হয়ে খেলেছেন রিয়েস। এমনকী স্পেনের জাতীয় দলের হয়েও ২১টি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Former Arsenal and Spanish international footballer José Antonio Reyes killed in a car crash. (file pic) <a href="https://t.co/6ffBvjluoJ">pic.twitter.com/6ffBvjluoJ</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1134784764051906561?ref_src=twsrc%5Etfw">June 1, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

২০০৪ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি আর্সেনালে যোগ দেন। সেই বছরই আর্সেনাল একটি ম্যাচ না হেরে প্রিমিয়ার লিগ জিতেছিল। ২০০৬ সালে তিনি যোগ দেন রিয়েল মাদ্রিদে। জেতেন লা লিগা। তারপরে আতলেতিকো মাদ্রিদ হয়ে যোগ দেন সেভিয়ায়। সেখানেও ২০১৪ থেকে ১৬ সালের মধ্যে পরপর তিনটি কাপ জিতে ছিলেন তিনি। রিয়েসের মৃত্যুতে স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+