ইউরো ও কোপায় সৌরভের সমর্থন কাদের দিকে জন্মদিনে জানালেন নিজেই

জন্মদিন আজ পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে জন্মদিনে কোনও আড়ম্বর নেই। সকাল থেকেই তাঁর বেহালার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সৌরভ এদিন নিজের অফিসে কেক কেটেছেন। বিকেলে সৌরভের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইউরোয় ফেভারিট ইংল্যান্ড

ইউরোয় ফেভারিট ইংল্যান্ড

মধ্যরাতে বাড়িতেই কন্যা সানার আনা কেক কেটেছেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় উপহার হিসেবে দিয়েছেন নতুন মোবাইল। এরপর ভোর তিনটে অবধি জেগে ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে ইউরো সেমিফাইনাল দেখেছেন সৌরভ। তিনি বলেন, ইউরো যেমন দারুণ, তেমনই দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। ৫৫ বছর পর ইউরো কাপের ফাইনাল খেলবে। জার্মানিকে হারানোর পর থেকেই দলের খেলার মান সম্পূর্ণ বদলে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, ওয়েম্বলিতে সৌরভের সমর্থন থাকবে হ্যারি কেনদের দিকেই।

ব্রাজিলের সমর্থক

ব্রাজিলের সমর্থক

ইউরো দেখলেও অবশ্য কোপা আমেরিকার খেলা সরাসরি টিভিতে দেখা হচ্ছে না মহারাজের। পরে হাইলাইটস দেখছেন। সৌরভ বলেন, কোপা আমেরিকার খেলা এতো ভোরে হয় যে লাইভ দেখা হয় না। কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্তিনা মুখোমুখি হবে। সৌরভ বললেন, আমার ক্ষেত্রে একটা অদ্ভুত কম্বিনেশন। বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্তিনার খেলা। আমি ব্রাজিলের সমর্থক, তবে দিয়েগো মারাদোনার ভক্ত। ফলে ফাইনালে মেসির সাফল্য কামনা করলেও ব্রাজিলেরই জয়ই যে চান বিসিসিআই সভাপতি এদিন সেটাও বুঝিয়ে দিলেন। ফাইনালের হাইলাইটসই দেখবেন মহারাজ।

ক্রিকেট নিয়ে

ক্রিকেট নিয়ে

করোনা পরিস্থিতিতে ক্রিকেট যেভাবে শুরু হয়েছে তাতে খুশি বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ভারতীয় দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় রয়েছে। এরপর আইপিএল, টি ২০ বিশ্বকাপ। আইপিএল ও টি ২০ বিশ্বকাপের মধ্যে ব্যবধান খুব বেশি না হলেও তা আয়োজনে অসুবিধা হবে না বলেই দাবি সৌরভের। তিনি বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপ বাতিল হয়েছে। এবারও বাতিল করতে হলে খুব খারাপ হতো। বিরাট আর্থিক ক্ষতিও হতো। এরকম পরিস্থিতি আমরা কেউই জীবনে দেখিনি। তাই সবদিক ভেবেচিন্তে তাই তাই বিশ্বকাপ নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলার আগে দেশে একটি সিরিজ খেলতে চাইছে। যদিও বর্ষার কারণে তা অগাস্টে সম্ভব হবে না বলেই জানান সৌরভ।

দাদার বাড়িতে দিদি

দাদার বাড়িতে দিদি

জন্মদিন বাড়িতেই কাটাচ্ছেন মহারাজ। বিকেলে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে 'দাদা' দিয়েছেন সিল্কের শাড়ি ও মিষ্টি। জন্মদিন নিয়ে সৌরভ বলেন, একটা বছর চলে গেল। কোভিডের সময় বেশি কিছু করা যায় না। উপহার পেয়েছি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসায় সৌরভ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। তবে পছন্দের বিরিয়ানি আজকের মেনুতে থাকছে কিনা সে নিয়ে কিছু না বললেও মহারাজ বলেন, একদম ফিট রয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+