নক আউট পর্বে আইএসএল, লিগ পর্বের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে কোন কোন দলের নাম?

নক আউট পর্বে আইএসএল, টুর্নামেন্টের লিগ পর্বের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলি কী বলছে?

শুক্রবার অর্থাৎ ৫ মার্চ চলতি আইএসএলের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে আইএসএলের লিগ পর্বের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

নক আউট পর্বে আইএসএল, লিগ পর্বের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে কোন কোন দলের নাম?

১) চলতি আইএসএলের লিগ পর্বে ৩৫টি গোল করেছে মুম্বই সিটি এফসি। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক।

২) চলতি আইএসএলের লিগ পর্বে ৪৪টি গোল হজম করেছে ওড়িশা এফসি। যা যে কোনও দলের নিরিখে সর্বাধিক।

৩) টুর্নামেন্টের লিগ পর্বে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১১২টি শট টার্গেটে রেখেছে প্রতিপক্ষ দলগুলি। যা যে কোনও দলের নিরিখে সর্বাধিক।

৪) চলতি আইএসএলে অন্তত সাত গোল দেওয়া ফুটবলারদের মধ্যে সেরা শটিং অ্যাকুরেসি জামশেদপুর এফসি-র স্ট্রাইকার নেরিজাস ভালসকিসের (৬১.৮ শতাংশ)।

৫) চলতি আইএসএলে সেরা পাসিং অ্যাকুরেসি হাসিল করেছেন হায়দরাবাদ এফসি-র অধিনায়ক আরিদানে সান্টানা (৮৯.৬ শতাংশ)। তিনি টুর্নামেন্টে মোট ৬০০টি পাস খেলেছেন।

৬) চলতি আইএসএলে টানা ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের এবারের সংস্করণে সেরা।

৭) টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে আইএসএলের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে এফসি গোয়া।

৮) টানা ১০ গেমে জয় হাসিল করতে পারেনি ওড়িশা এফসি। যা এই মরসুমের সেরা।

৯) চলতি আইএসএলে টানা চার ম্যাচ হেরেছে ওড়িশা এফসি ও বেঙ্গালুরু এফসি।

১০) ওড়িশা এফসি-কে ৬-১ গোলে হারায় মুম্বই সিটি এফসি। যা চলতি মরসুমের সর্বাধিক ব্যবধানের জয়।

১১) এসসি ইস্টবেঙ্গলকে ৬-৫ ফলাফলে হারিয়েছে ওড়িশা এফসি। এত গোল আইএসএলের কোনও ম্যাচে এর আগে কখনও হয়নি।

১২) আইএসএলের লিগ পর্বে মোট ২৮৬টি গোল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+