মারাদোনার অঙ্গভঙ্গি নিয়ে মুখ খুললেন শাহরুখ খান, কী বলছেন তিনি
মারাদোনা গ্যালারিতে নানা অঙ্গভঙ্গি দেখে বলিউড বাদশা শাহরুখ খান প্রতিক্রিয়া জানিয়েছেন।
সারা বিশ্ব ফুটবল জ্বরে কাবু। রাশিয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ গিয়ে জড়ো হয়েছেন। প্রিয় দলে খেলা দেখছেন, সমর্থন করছেন। মঙ্গলবার আর্জেন্তিনা বনাম নাইজেরিয়া ম্যাচ সকলের নজরে ছিল। আর সেই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন মাঠের বাইরে থেকেও দিয়েগো মারাদোনা।

মাঠে মেসি নজর কেড়েছেন, আর মাঠের বাইরে হাজারো অঙ্গভঙ্গি করে মারাদোনা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। বলিউড বাদশা শাহরুখ খানও সেই সুযোগ ছাড়েননি।
মারাদোনা গ্যালারিতে নানা অঙ্গভঙ্গি করার পাশাপাশি এক নাইজেরিয় মহিলার সঙ্গে নেচেছেন, যা ভাইরাল হয়ে গিয়েছে। সেই দেখে কিং খান টুইট করে বলেছেন, নাইজেরিয়া ভাল দল। তবে প্লে অফে আর্জেন্তিনাকে চাই।
শাহরুখ খেলাধুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। শুধু ক্রিকেটই নয়, সব খেলাই ভালোবাসেন বলে তাঁর দাবি। ফিফা বিশ্বকাপ নিয়েও তিনি সমান উতসাহিত বলে জানিয়েছেন। টুইট দেখে মনে হচ্ছে, তিনি বিশ্বকাপের খেলা মিস করছেন না।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Uff this Maradona adds so much stress. Love the Nigerian team but have to have Argentina in the play offs. My Phews continue…</p>— Shah Rukh Khan (@iamsrk) <a href="https://twitter.com/iamsrk/status/1011700140388831234?ref_src=twsrc%5Etfw">June 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত, নাইজেরিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে আর্জেন্তিনা পরের রাউন্ডে গিয়েছে। মেসি এই বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন। আর দলের খেলা দেখে মারাদোনা গ্যালারি মাতিয়ে তুলেছেন একাই।












Click it and Unblock the Notifications