আইএসএলে পরের ম্যাচে কার বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল? কোথায় হবে ম্যাচ?
আইএসএলে পরের ম্যাচে কার বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল? কোথায় হবে ম্যাচ?
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ৩-২ গোলে হার হজম করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ফেলা লাল-হলুদ এখনও পর্যন্ত জয়হীন। এই অবস্থায় আগামী ম্যাচে ভাল কিছু না হলে চলতি আইএসএলে যে লাল-হলুদের আশা কার্যত শেষ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার নিরিখে কবে এবং কোন দলের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে, তা দেখে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ
আগামী রবিবার অর্থাৎ ২০ ডিসেম্বর ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে রবি ফাওলারের দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

কোথায় হবে ম্যাচ
রবিবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছ এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

লিগ তালিকায় অবস্থান
আইএসএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে রয়েছে রবি ফাওলারের দল। পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে রয়েছে কেরালা ব্লার্স্টার্স।

সর্বোচ্চ গোলদাতা
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে চলতি আইএসএলে গোল পায়নি এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার দুটি গোল করে লাল-হলুদ। গোল দুটি করেন জ্যাকুয়াস মাঘোমা। অন্যদিকে কেরলা ব্লাস্টার্সের জার্সিতে এখনও পর্যন্ত একটি করে গোল করেছেন রাহুল কেপি, সার্জিও সিডোনচা ও ভিনসেন্ট গোমেজ।












Click it and Unblock the Notifications