আইএসএল ডার্বিতে কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
আইএসএল ডার্বিতে কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলা আইএসএল ডার্বিকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। নতুন কলেবরে লাল-হলুদ এবং সবুজ-মেরনের ঐহিত্যবাহী যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ফুটবল প্রেমীরা। লড়াই জিততে দুই দল কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

গোলরক্ষক
এসসি ইস্টবেঙ্গল : গত মরসুমের আই লিগে ইস্টবেঙ্গলের জার্সিতে তেকাঠির নিচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেবজিৎ মজুমদার নতুন আঙিনাতেও দলকে ভরসা জোগাবে বলে আশা।
এটিকে মোহনবাগান : গত আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। গোলের নিচে শেষ প্রহরীর ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। এবার এটিকে মোহনবাগানের সাফল্যে তাঁর ভূমিকা কতটা থাকে, সেটাই দেখার।

রক্ষণভাগ
এসসি ইস্টবেঙ্গল : অভিজ্ঞ বিদেশি স্কট নেভিল ও ড্যানি ফক্সের সঙ্গে রানা ঘরামি ও লালরামচুলোভার জুটি কেমন হয়, সেদিকে তাকিয়ে এসসি ইস্টবেঙ্গল।
এটিকে মোহনবাগান : আইএসএল খেতাব ধরে রাখতে প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং প্রবীর দাসের শক্তিশালী রক্ষণভাগের ওপর ভরসা রাখছেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

মাঝমাঠ
এসসি ইস্টবেঙ্গল : প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা আন্টোনি পিলকিংটনের ওপর মাঝমাঠের নেতৃত্ব তুলে দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। নিচ থেকে তাঁকে যোগ্য সঙ্গত করবেন নায়ারণ দাস ও এগুয়েনসন লিংডো।
এটিকে মোহনবাগান : প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, শুভাশিস বোস, জাভি হার্নান্ডেজ সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের উইং ও মাঝমাঠ টুর্নামেন্টের অন্যতম সেরা।

আক্রমণভাগ
এসসি ইস্টবেঙ্গল : আন্টোনি পিলকিংটনকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণভাগের দায়িত্ব জ্যাকুয়েস মাঘোমা, বলবন্ত সিংয়ের হাতে তুলে দিতে পারেন কোচ রবি ফাউলার। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করতে পারেন, সেটাই দেখার।
এটিকে মোহনবাগান : ডেভিড উইলিয়ামসন, রয় কৃষ্ণা সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের আক্রমণভাগ বেশ ঈর্ষনীয়। এবারও কি হিট হবে বিদেশি জুটি? তেমনটাই চায় সবুজ-মেরুন সমর্থকরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications