মেসি ইস্যুতে সমর্থকদের বিক্ষোভ, নিরাপত্তা বাড়ল পিএসজির অনুশীলনে

মেসি ইস্যুতে বিতর্কের গনগনে আগুনে জ্বলছে পিএসজি। ক্লাবের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সমর্থকরা। এই পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের মাঠে অনুশীলন চলাকালীন নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে মেসি এবং নেইমারের বাড়ির সামনেও।

বুধবার অনুশীলন চলাকালীন একদল সমর্থক ক্লাবের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। তাদের হাতে ছিল পোস্টার, ব্যানার। মুখে তাঁরা স্লোগান দিতে থাকেন। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পিএসজি ছাড়তে বলেছেন এক দল সমর্থক। এরপরই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিএসজি ক্লাব।

১

পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী আল্ট্রা-র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে। পিএসজির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'একটি ছোট সমর্থক গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতের অমিল যাই থাক না কেন, এই ধরনের কাজকে সমর্থন করে না পিএসজি ক্লাব।'

মেসি-পিএসজি সম্পর্কে চিড় ধরেছে আগেই। এবার দেখা যাচ্ছে ভাঙনের ইঙ্গিত। ঘটনাটির সূত্রপাত ঘটেছে বেশ কয়েকদিন আগে। নিজের ক্লাব পিএসজি-কে না জানিয়ে হঠাত্ করেই স্বপরিবারে সৌদি আরব চলে যান লিওনেল মেসি।

২

বিশ্বজয়ী অধিনায়ক হলেও ক্লাবের শৃঙ্খলার উর্ধ্বে যে কেউ নন তা মেসিকে শাস্তি দিয়েই বুঝিয়ে দিয়েছে পিএসজি। ক্লাবকে না জানিয়ে হঠাত্ সৌদি আরব ভ্রমণ করার ফলে আগামী দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে লিওনেল মেসিকে।

এলএমটেনের সঙ্গে চুক্তি জুন মাসেই শেষ হচ্ছে প্যারিসের ক্লাবের। বর্তমান পরিস্থিতিতে চুক্তি পুননবীকরণ করতে একেবারেই রাজী নয় প্যারিসের ক্লাব।কারণ তারা মনে করছে এই মুহূর্তে মেসির থেকে বেশি কার্যকরী কিলিয়ান এমবাপে। তাই তাঁকে ধরে রাখতে গিয়ে মেসিকে হারাতও কোনও আপত্তি নেই।


সূত্রের খবর, পরের মরসুমে ফ্রান্সে থাকার আগ্রহ হারিয়েছিলেন মেসি। শুধু তাই নয়, সৌদির ক্লাবের সঙ্গে যেমন কথা চলছে তেমনি তার পুরনো ক্লাব বার্সেলোনাতেও আবার প্রত্যাবর্তন করতে পারেন মেসি।

৩

বর্তমনে স্বপরিবারে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন রাজপুত্র।মেসির সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটির পর্যটন বিভাগের হয়ে প্রচার করার চুক্তি হয়েছে। মেসি সৌদি আরবের পর্যটনদূত হিসেবে চুক্তি করেছেন ২০২২ সালের মে মাসে। আগামী মরসুমে কোথায় তরী ভেরাবেন রাজপুত্র, উত্তরের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+