৭২ ঘন্টাতে আশঙ্কা কাটেনি পিকে বন্দ্যোপাধ্যায়ের, এখনও সংকটে কিংবদন্তি
৭২ ঘন্টাতে আশঙ্কা কাটেনি পিকে বন্দ্যোপাধ্যায়ের,
বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন কিংবদন্তি ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সোমবার রাতে ভারতীয় ফুটবলের অন্যতম এই কিংবদন্তির শারীরিক অবস্থা নতুন করে খারাপ হয়েছিল। এই পরিস্থিতিতে পিকেকে ভেন্টিলেশনে রাখা হয়। ৭২ ঘন্টা কেটে গেলেও পিকের অবস্থা নিয়ে ডাক্তাররা এখনও আশার আলো শোনাতে পারেননি।

পিকে বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শেষ বুলেটিনে তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছে বলে জানানো হয়েছে।ভেন্টিলেশনে রাখার পাশাপাশি পিকের ডায়ালিসিস চলছে।
প্রাক্তন ফুটবলারের শরীরে ঠিকমতো অক্সিজেন যাচ্ছে না বলে ডাক্তাররা জানিয়েছেন। এছাড়া হার্টের ও স্নায়ুর রোগের জন্য ৮৩ বছরের প্রাক্তন ফুটবলার দীর্ঘদিন ধরে ভুগছেন।

৭ ফেব্রুয়ারি থেকে পিকেকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে পিকে শারীরিক অবস্থা উন্নতি-অবনতি চলছে। এখন পিকের মেডিক্যাল বোর্ড তাঁর উপর নজর রেখে গিয়েছে।
বয়সজনিত কারণে স্নায়ুর ও হার্টের পাশাপাশি ডিমেনশিয়াতেও ভুগছেন প্রাক্তন ফুটবলার। গত সপ্তাহে শারীরিক উন্নতি হয়েছিল, পরে চলতি সপ্তাহে সোমাবার থেকে তিনি সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন।
সোমবার সন্ধ্যে থেকে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবলার চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়। অসুস্থ পিকেকে দেখতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার হাসপাতালে ছুটে গিয়েছিলেন।
৮৩ বছর বয়সী পিকেকে সবধরনের মেডিক্যাল সার্পোট দেওয়া হচ্ছে। অতি সংকটজনক অবস্থায় চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications