Guardiola On Haaland: হালান্ড কি ম্যানচেস্টার সিটিতে অসন্তুষ্ট? দল বদলানোর কতটা সম্ভাবনা? মুখ খুললেন পেপ

Guardiola On Haaland: আর্লিং হালান্ড (Erling Haaland)-এর আর ম্যানচেস্টার, সেখানকার আবহাওয়া ভালো লাগছে না। সে কারণে তিনি ম্যানচেস্টার সিটি ছাড়তে চলেছেন। স্পেনের সংবাদমাধ্যমে এই নিয়ে তুমুল চর্চা।

বিভিন্ন সংবাদমাধ্যমে এমন দাবিও করা হচ্ছে, নরওয়ের স্ট্রাইকারের দিকে নজর রাখছে রিয়াল মাদ্রিদ। চোট সারিয়ে হালান্ড মাঠে ফেরার পরও চর্চা থামেনি। এবার মুখ খুললেন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।

Guardiola On Haaland: হালান্ড কি ম্যানচেস্টার সিটিতে অসন্তুষ্ট?
PA Wire
Guardiola On Haaland: হালান্ড কি ম্যানচেস্টার সিটিতে অসন্তুষ্ট?

প্রিমিয়ার লিগে বুধবার বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। সেই ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমে মিনিট পঁচিশ খেলেন হালান্ড। পায়ের পাতায় চোটের কারণে তিনি এর আগে ১০টি ম্যাচে খেলতে পারেননি। প্রত্যাবর্তনের ম্যাচে গোল না পেলেও তাঁর পারফরম্যান্সে নিশ্চিন্ত গুয়ার্দিওলা।

গত মরশুমে সিটির হয়ে ৫২টি গোল করেছিলেন হালান্ড। চলতি মরশুমে এখনও অবধি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি গোল রয়েছে তাঁর নামের পাশে। গুয়ার্দিওলার কথায়, আমি এটা বলতে পারব না যে হালান্ডের মানিয়ে নিতে কোনও অসুবিধা হচ্ছে, কিংবা চোট সারিয়ে ফেরার পর থেকে তাঁর ফিটনেসজনিত কোনও সমস্যা রয়েছে।

পেপ আরও বলেন, কে কী বলছেন তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে সবচেয়ে বড় কথা হালান্ড নিজেও খুশি। যখন তিনি অসন্তোষ বোধ করবেন তখন নিশ্চিতভাবেই সিদ্ধান্ত নিতে পারেন। হালান্ড যে ২৫ মিনিট মাঠে ছিলেন তাতে পাসিং-সহ নানা ক্ষেত্রে তাঁর দিকেই তাকিয়ে ছিলেন সতীর্থরা। আমি জানি হালান্ড আমাদের দলে কতটা গুরুত্ব রাখেন।

হালান্ডের দল ছাড়া নিয়ে চর্চা প্রসঙ্গে পেপ কটাক্ষের সঙ্গে বলেন, হালান্ড যে অসন্তুষ্ট সে ব্যাপারে মাদ্রিদের মিডিয়াকে প্রশ্ন করা উচিত। হয়তো তাদের কাছে আমাদের চেয়েও বেশি তথ্য আছে। চোটের কারণে মাস দুয়েক মাঠের বাইরে থাকায় কারও ভালো না লাগতেই পারে। কিন্তু ম্যানচেস্টার নিয়ে হালান্ডের যে সমস্যা রয়েছে বলে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেন পেপ।

এর সঙ্গে পেপ বলেন, হালান্ড-সহ সব স্ট্রাইকারই যাতে খুশি থাকেন সেটারই চেষ্টা করা হয়। এটা নির্ভর করে আমরা কেমন খেলছি তার উপর। যদি ভালো খেলি, তাহলে স্ট্রাইকাররাও বল বেশি পাবেন। সেটাই সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে দল মাঠে নামে।

হালান্ডের সঙ্গেই চোট সারিয়ে ফিরেছেন কেভিন ডি ব্রুইন (অগাস্টের পর নামলেন) ও জন স্টোনস (গোড়ালির চোট সারিয়ে ফিরলেন)। হালান্ড-সহ এই ফুটবলাররা বেঞ্চে থাকলেও যে কোনও সময় তাঁরা নামার জন্য যে প্রস্তুত সে কথা বুঝিয়ে দেন পেপ। হালান্ড কি শুরু থেকে নামার জায়গায় রয়েছেন? তার উত্তরে পেপ বলেন, হ্যাঁ, হালান্ড সেই ব্যাপারেও প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+