সব প্রজন্মের ফুটবল রথিদের মিলিয়ে দিল ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ
সব প্রজন্মের ফুটবল রথিদের মিলিয়ে দিল ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ
করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি ব্যালন ডি'অর প্রদান। তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে খেদ কম নেই। এ প্রজন্মের সেরা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে আরও এক দ্বৈরথ দেখা থেকে সাময়িক বঞ্চিত হয়ে মন ভাল নেই ফুটবল বিশেষজ্ঞদেরও। সেই দুঃখ কিছুটা লাঘব করার আশায় ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ তৈরি করে ফেলল আয়োজক ফ্রান্স ফুটবল। তাতে মিলে গেল বিশ্ব ফুটবলের কয়েক প্রজন্ম।

দলে পেলে-মারাদোনা
ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে বাধ্যতামূলক ভাবেই রাখা হয়েছে ফুটবল সম্রাট তথা ব্রাজিলের কিংবদন্তি পেলে-কে। তাঁর পাশে রাজপুত্র তথা আর্জেন্টিনিয় গ্রেট তথা সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনাকে রাখতে কোনও ভুল করেনি ফ্রান্স ফুটবল।

ম্যাথিউস, বেকেনবাওয়ার এবং ইয়াশিন
ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন কিংবদন্তি জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবওয়ার। রয়েছেন জার্মান ফুটবলের আরও এক কিংবদন্তি লোথার ম্যাথুস। ফুটবল বিশ্বে ব্ল্যাক প্যান্থার বা ব্ল্যাক স্পাইডার হিসেবে পরিচিত রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিন-কে দলে রাখতে ভুল করেনি ফ্রান্স ফুটবল।

সিনিয়র রোনাল্ডোর সঙ্গে কাফু, মাালদিনি, জাভি
ফ্রান্স ফুটবল প্রকাশিত ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রোনাল্ডো ডে নাজারিয়ো। তাঁর প্রাক্তন অধিনায়ক কাফু-কে রাখা হয়েছে দলে। রয়েছেন ইতালি ও স্পেনের কিংবদন্তি যথাক্রমে পাওলো মালদিনি ও জাভি।

সিআর সেভেন ও এলএম টেন
খুব স্বাভাবিকভাবেই ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন ছয় এবং পাঁচ বার সংশ্লিষ্ট পুরস্কার জেতা যথাক্রমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই স্বীকৃতির জন্য ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ জানিয়েছেন দুই তারকা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications