AFC Asian Cup: বছরের শুরুতেই ঘরে-বাইরে ফুটবলের মেগা ইভেন্ট, কোথায়-কীভাবে দেখবেন এশিয়ান কাপ-সুপার কাপ?
নতুন বছরের শুরুতেই ঘরে-বাইরে ফুটবলে মেগা ইভেন্ট।কাতারে একদিকে যখন চলবে এএফসি এশিয়ান কাপ তখন অন্যদিকে ওডিশায় জমজমাট ক্লাব ফুটবলের আসর। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট।কলিঙ্গ সুপার কাপ ২০২৪ শুরু হবে ৯ জানুয়ারি, শেষ হবে ২৮ জানুয়ারি ওড়িশায়। কিন্তু কোথায়,কীভাবে দেখবেন এই ম্যাচগুলি।
এএফসি এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলেও জিও সিনেমা অ্যাপ বা ওয়েবসাইট থেকেও সুনীল ছেত্রীর খেলার সরাসরি সম্প্রচার দেখতে পারেন। একই চ্যানেলে দেখা যাবে কলিঙ্গ সুপার কাপের ম্যাচও। স্পোর্টস১৮ নেটওয়ার্কের টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে মোহনবাগান এসজি-ইস্টবেঙ্গল সহ সব দলের ম্যাচই। কলিঙ্গ সুপার কাপের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওসিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।ইতিমধ্যেই ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দোহাতে। কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে।
প্রতিপক্ষ নিয়ে কোচ ইগর স্টিমাচ জানিয়েছেন, "আমাদের তিন প্রতিপক্ষই টেকনিক্যালি ভালো, আমাদের থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং গতিময়। তাই তিনটি ম্যাচে আমাদের রণকৌশলে বিশেষ পার্থক্য থাকবে না। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখতে হবে, প্রস্তুতি পর্বে কতটা উন্নতি করা যায় সেটাও দেখতে হবে।' চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন সাহাল।
অন্যদিকে, ২০২৪-এ ১৬টি দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরল ব্লাস্টার্স এফসি, মোহনবাগান এসজি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, আইএসএলের ১২টি দল সরাসরি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পঞ্জাব এফসি ও ওড়িশা এফসি।
কিছু দিন আগেই সুপার কাপের সূচি প্রকাশ করা হয়েছে। তাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গ্রুপ 'এ'-তে রয়েছে। সঙ্গে রয়েছে হায়দরাবাদ এফসি এবং রি্য়াল কাশ্মীর। ফলে এই গ্রুপই যে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবে তা বলাই বাহূল্য।
সুপার কাপে সবার আগে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ৯ জানুয়ারি দুপুর ২টোয় তারা খেলবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। একই দিনে মাঠে নামছে মোহনবাগান এসজিও। তারা সাড়ে ৭টা থেকে খেলবে আই লিগের দলটির বিরুদ্ধে। ১৯ জানুয়ারি হবে সেই বহু প্রতীক্ষিত বড় ম্যাচ। ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি।












Click it and Unblock the Notifications