AIFF: কথা রাখতে ব্যর্থ কল্যাণ, চার্টার্ড নয়, সাধারণ বিমানেই সুনীলদের সৌদি আরব পাঠাচ্ছে এআইএফএফ
কথা রাখতে ব্যর্থ হলেন কল্যাণ চৌবে। এক সপ্তাহ আগেই এআইএফএফ সভাপতি জানিয়েছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে সৌদি আরবের আভাতে ভারতীয় দলকে চার্টার্ড বিমানে পাঠানো হবে। কিন্তু কল্যাণের কথা এবং বাস্তবের মধ্যে ফারাকটা রয়েই গেল। শুক্রবার সৌদি আরব রওনা হবে ভারতীয় দল, না সুনীলদের জন্য একটা চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে পারল না ফেডারেশন। অগত্যা স্টিমাচের দলকে যেতে হবে সাধারণ বিমানেই।
শুক্রবার দিল্লি থেকে প্রথমে জেড্ডা যাবেন ভারতীয় দলের সদস্যরা। সেখানে বিমান বদলে আভা যেতে হবে। এমনিতেই আভাতে খেলা নিয়ে চিন্তায় আছেন কোচ ইগর স্টিমাচ। কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচুঁতে আভা। ফলে সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে একটু আগে ভাগেই চলে যাচ্ছে ভারতীয় দল।

প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে কলকাতায় একটি স্পোর্টস ক্লনকেভে যোগ গিয়ে কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ফেডারেশন ভারতীয় দলকে বিশেষ চ্যাটার্ড বিমানে পাঠাবে। কিন্তু কথা রাখতে ব্যর্থ হলেন কল্যাণ।
কেন চ্যাটার্ড বিমানে পাঠানো সম্ভব হল না ফুটবলারদের। এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে ফেডারশেনের এক আধিকারিক বলেছেন, ফুটবলার-সাপোর্ট স্টাফ মিলিয়ে সব মিলিয়ে ৪০ জনের দলকে চার্টার্ড বিমানে পাঠানোর খরচ অনেক বেশি। সেই ধরনের বিমানও নাকি পাওয়া যাচ্ছে না। তাই ফুটবলারদের সাধারণ বিমানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। শুক্রবার দিল্লি থেকে প্রথমে জেড্ডা যাবে ভারতীয় দল। সেখানে বিমান বদলে আভা যেতে হবে।
এদিকে, আর্থিক দুর্নীতি ইস্যুতে চাপ ক্রমশ বাড়ছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের উপর। আগেই ফেডারেশন সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এআইএফএফ-র আইনি প্রধান নীলাঞ্জন ভট্টাচার্য। কিন্তু এই অভিযোগ তোলার পরই সংশ্লিষ্ট আইনজীবীকে পদ থেকে সরিয়ে দেন কল্যাণ চৌবে। কিন্তু তাতেও রেহাই পাচ্ছেন না কল্যাণ। আগামী ১৮ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট (নথি ও প্রমাণ সহ)জমা দিতে বলেছে এএফসি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এএফসি।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স












Click it and Unblock the Notifications