Mohun Bagan: মোহনবাগান ক্লাবে মালিদের জন্য স্থায়ী আবাস, মনবীরের চোট নিয়ে উদ্বেগ সবুজ মেরুন শিবিরে
মোহনবাগান ক্লাবে নির্বাচনের গরম হাওয়া বইতে শুরু করেছে। আগামী কয়েকদিন পরই ক্লাবের কার্যকরী কমিটির যাবতীয় ক্ষমতা চলে যাবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বসুর নেতৃত্বাধীন নির্বাচনী কমিটির হাতে। মেয়াদ ফুরানোর আগেই মোহনবাগান ক্লাবে মালিদের জন্যও স্থায়ী ঘরের ব্যবস্থা করে দিল বর্তমান কমিটি।
এত বছর ধরে যা অস্থায়ীরূপেই ছিল। ক্লাবের দীর্ঘদিনের কর্মী প্রয়াত ভাসিয়া মালির নামাঙ্কিত মালিদের ঘরের উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ছিলেন তিন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী, মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। এই উপলক্ষ্যে মালিদের সংবর্ধিতও করা হয় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।

সচিব দেবাশিস দত্ত বললেন, বর্তমান শাক গোষ্ঠী অনেক কাজ করেছে। লম্বা তার তালিকা। তবে অমর একাদশের মূর্তি স্থাপন, এটিকে নাম সরানো। তবে এই কাজটা অন্যতম সেরা হয়েই থাকবে। আমাদের ক্লাবে এত বছর ধরে মালিদের থাকার কোনও স্থায়ী বাসস্থান ছিল না। মালিদের জন্য স্থায়ী বাসস্থানের সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। মোহনবাগান সব ক্লাবকে পথ দেখায়। পাশাপাশি দেবাশিস দত্ত জানিয়েছেন, লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি জেতার পরই ক্লাবে আসবেন সঞ্জীব গোয়েঙ্কা।
এদিকে আইএসএলের নক আউটের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান এসজি। জাতীয় ফুটবল দলে খেলতে গিয়ে মনবীর সিং চোট পেয়েছেন এবং জাতীয় দল থেকে কারণে দল থেকে ছিটকে গেছেন। ভারত শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচের প্রস্তুতির সময় চোট পান মনবীর।
মনবীর সিংয়ের চোটের ফলে আইএসএলের সেমিফাইনালের আগে বড় ধাক্কা মোহনবাগান এসজির কাছে। জাতীয় দলের ক্যাম্পে চোট পেয়ে শিলং থেকে কলকাতায় ফিরে আসছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং। এপ্রিলের শুরুতেই আইএসএলের সেমিফাইনালে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।,
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications