Nations League: কেভিন ডে ব্রুইনের জোড়া গোল, নেশনস লিগে ইজরায়েলকে চূর্ণ করল বেলজিয়াম
Nations League: নেশনস লিগে দুরন্ত জয় বেলজিয়ামের। লিগ এ গ্রুপ ২-এর ম্যাচে ইজরায়েলকে হারাল ৩-১ গোলে। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১।
বেলজিয়ামের জয়ে বড় ভূমিকা নিলেন কেভিন ডে ব্রুইন। তিনি জোড়া গোল করলেন।
২১ মিনিটের মাথায় ডে ব্রুইনের গোল এগিয়ে দেয় বেলজিয়ামকে। ম্য়ানচেস্টার সিটির সতীর্থ জেরেমি ডোকুর থেকে বল পেয়ে দুরন্ত ফিনিশে গোল করেন তিনি। যদিও এই লিড মিনিট ১৫-র বেশি স্থায়ী হয়নি। টিমোথি কাস্টানিয়ার আত্মঘাতী গোলের সৌজন্যে সমতা ফেরায় ইজরায়েল।
আনান খালাইলির গোলমুখী হেডার কাস্টানিয়ার শরীরে লেগে গোলকিপার কোয়েন ক্যাস্টিলসের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। হাঙ্গেরিতে হওয়া এই ম্যাচে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ম্যাচ জিতে নিল বেলজিয়াম। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে তারা।
লুইস ওপেনদার থেকে বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি ইয়োরি টিলেমান্স। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় বেলজিয়াম এগিয়ে যায়। এর সামান্য পরেই রাজ শ্লোমো বক্সের মধ্যে ওপেনদাকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে এই ম্যাচের নিজের দ্বিতীয় তথা বেলজিয়ামের তৃতীয় গোলটি করেন ডে ব্রুইন।
বেলজিয়ামের জয়ের ব্যবধান আরও বাড়তেই পারতো। কেন না, এই পেনাল্টির পর আরও একটি পেনাল্টি পেয়েছিল তারা। এখানেও ওপেনদাকে ফাউল করার সৌজন্যেই বেলজিয়াম পেনাল্টি পায়। ওপেনদা নিজেই শট নিতে যায়। যদিও আরবি লিপজিগের স্ট্রাইকার ওপেনদার শট রুখে দেন ইজরায়েল গোলকিপার ইওয়াভ জেরাফি।
বেলজিয়ামের পরের ম্যাচ সোমবার ফ্রান্সের বিরুদ্ধে লিয়ঁতে। ফ্রান্সকে ১-৩ গোলে পরাস্ত হয়েছে ইতালির কাছে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?













Click it and Unblock the Notifications