ISL: রক্ষণের হাল ধরতে বাগানে আসছেন ম্যাকলারেনের সতীর্থ, সবুজ মেরুনের সপ্তম বিদেশি কে?

ডুরান্ড কাপ হোক বা আইএসএলের প্রথম ম্যাচ, মোহনবাগান এসজির রক্ষণের দুর্বলতা প্রকাশ্যে এসেছে। ডুরান্ড কাপের পাঁচ ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছে মোহনবাগান এসজিকে। আইএসএলের প্রথম ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে ২ গোল হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে এসিএল শুরুর আগে রক্ষণকে শক্তিশালী করল সবুজ মেরুন ব্রিগেড।

সাত নম্বর বিদেশিকে সই করালো মোহনবাগান এসজি। পর্তুগালের ফুটবলার নুনো মিগুয়েল পেরেইরা রেইস হলেন মলিনার দলের সাত নম্বর বিদেশি। ডিফেন্সে খেলার পাশাপাশি তিনি সেন্ট্রাল মিডিও স্থানেও খে‌লতে পারেন। পর্তুগালের এই ফুটবলার একটা সময় ম্যাকলারেনের সঙ্গে খেলেছেন। পর্তুগালের হয়ে যুব পর্যায়ে ৭৫ ম্যাচ খেলেছেন।ইতিমধ্যেই তাঁর ভিসার আবেদন করা হয়েছে। দ্রুত তাঁকে শহরে আনতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

Mohun Bagan SG

গত মরশুমে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন আনোয়ার আলি, এবার তিনি দল ছেড়েছেন। ফলে সেই জায়গায় মলিনা খেলাচ্ছেন দীপেন্দুকে। বিগত কয়েক মরশুম ধরেই বাগানের মাঝমাঠের স্তম্ভ ছিলেন জনি কাউকো। তাঁর মতো মিডিও-কে এবার দলেই রাখেনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু জনি কাউকোর না থাকাটা কতটা সমস্যার হতে পারে তা প্রথম কয়েকটি ম্যাচেই প্রকট হয়েছে। তাই দ্রুত জনির বদলি দলে নিলেন মলিনা।

লিসবন থেকে অস্ট্রেলিয়ার এ লিগে খেলতে যান মিগুয়েল। সেখানেই মেলবোর্ন সিটি ক্লাবে ড্রেসিংরুম ভাগ করে নেন ম্যাকলারেনের সঙ্গে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে যথেষ্ট স্বচ্ছন্দ পর্তুগিজ ফুটবলার।

মোহনবাগান এসজিতে যোগ দিয়ে একটি বিবৃতিতে পর্তুগিজ ফুটবলার বলেন, আমার কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল, এমনকি কলকাতার একটি ক্লাবও খেলার প্রস্তাব দেয়। তবে মোহনবাগান এসজিতে খেলা আমার বন্ধুদের থেকে জানতে পেরেছি যে এই ক্লাব সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। সমর্থকদের আবেগের কথাও শুনেছি সেই কারণেই মোহনবাগান এসজিতে খেলার সিদ্ধান্ত নিয়েছি,যত দ্রুত সম্ভব দলে যোগ দেওয়ার চেষ্টা করব। '।

বর্তমান‌ মোহনবাগান এসজি দলের গোল করার লোক অনেক কিন্তু গোলরক্ষা করার লোক কোথায়? ডুরান্ড কাপের পর আইএসএলের প্রথম ম্যাচেও হতশ্রী বাগানের রক্ষণ। হাল ফেরাতেই সেন্ট্রাল মিডফিল্ড পজিজশনে দীর্ঘদেহী পর্তুগিজ ফুটবলারকে দলে নেওয়া হল। কিন্ত প্রশ্ন উঠছে কার জায়গায় খেলবেন তিনি।

পুরো সুস্থ না হওয়ায় আইএসএলের প্রথম ম্যাচে জেমি ম্যাকলারেন খেলেলনি।আলবার্তো রদ্রিগেজ, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস এই চার বিদেশিকেই প্রথম একাদশে রাখেন কোচ হোসে মলিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+