Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohun Bagan SG: একসঙ্গে তিন বিদেশিকে বিদায়! জনি কাউকোর সঙ্গে তালিকায় আছেন কারা?

নতুন মরশুম শুরু হতে হাতে বাকি মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য দল ঘোষণা শুরু করে দিয়েছে দলগুলি। মোহনবাগান এসজি এখনও পর্যন্ত নতুন কোনও বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেনি। তবে শুক্রবার সন্ধ্যায় সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে এল বিরাট আপডেট। নতুন ফুটবলারের যোগদান সংক্রান্ত বিষয়ে নয়, একসঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানানো মোহনবাগান এসজি। তিন জনেই বিদেশি।

নতুন মরশুমের আগে মোহনবাগান এসজি বিদায় জানাল তাদের ভরসাযোগ্য তিন বিদেশি ব্রেন্ডন হ্যামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে।শুক্রবার সন্ধ্যার একটু পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তিন তারকা বিদেশিকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের ট্রফি জয়ে অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে। অর্থ্যাত সবুজ মেরুন শিবির যে আগামী মরশুমে তাদের বিদেশি ব্রিগেডকে ঢেলে সাজাচ্ছে তা এই ঘোষণা থেকেই স্পষ্ট হয়ে গেল।

Mohun Bagan SG

২০২১ সালে সবুজ মেরুন শিবিরে যোগ দেন ফিনল্যান্ডের তারকা জনি কাউকো। মাঝে গুরুতর চোটের কবলে পড়েন‌। ফলে ২০২২-২৩ মরশুমের শেষভাগটা এবং ২০২৩-২৪ মরশুমের প্রথম দিকটা খেলতে পারেননি জনি। কিন্তু হাবাস কোচ হিসাবে মোহনবাগানে ফিরতেই তড়িঘড়ি জনিকে ফিন‌ল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়। তাঁর আগমন বদলে দেয় চলতি মরশুমে মোহন‌বাগান এসজির খেলার চিত্রকেই।

বাগানের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল জনির। কিন্তু হাবাস কোচ হিসাবে আগামী মরশুমে থাকছেন না। ফলে জনিকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট। মোহনবাগানের হয়ে ৪০ ম্যাচ খেলছেন ৬টি গোল আছে। মাঝমাঠে তাঁর দাপুটে ফুটবল বাগান জনতা অনেকদিন মনে রাখবে।

ব্রেন্ডন হ্যামিল, অজি ডিফেন্ডার ২০২২ সালে সবুজ মেরুন শিবিরে যোগ দেন। কিন্তু হ্যামিল অত্যন্ত চোট প্রবন। মরশুমের বেশিরভাগ ম্যাচেই তিনি থাকতেন বাইরে। দুই মরশুমে সবুজ মেরুন জার্সিতে ৩৪ ম্যাচ খেলেছেন করেছেন ১ গোল। অজি তারকা কেরলে যোগ দিতে পারেন বলে আগে থেকেই শোনা যাচ্ছি‌ল।

হেক্টর ইউস্তে গত মরশুমে মোহনবাগান এসজি দলে যোগ দেন, গোটা মরশুম জুড়ে ভালোই সার্ভিস দিয়েছেন। রক্ষণকে নির্ভরতা দিয়েছেন।২৪ ম্যাচ খেলেছেন করেছেন ১ গোলও। কিন্তু নতুন কোচ মোলিনার ব্লু প্রিন্টে জায়গা হল না তাঁরও। ফলে এখনও পর্যন্ত জেসন কামিংস, দিমিত্রি এবং আর্মান্দো সাদিকুকে পুরানো বিদেশিদেরর মধ্যে ধরে রেখেছে মোহনবাগান এসজি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+