Mohun Bagan Ratna: কর্মসমিতির বৈঠকে পড়ল সিলমোহর, মোহনবাগান রত্ন পাচ্ছেন কে?

২০২৩ সালের মোহনবাগান রত্ন পাচ্ছেন গৌতম সরকার। জীবনকৃতি সম্মান পাচ্ছেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়।শনিবার মোহনবাগানের কর্ম সমিতির বৈঠক ছিল। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে চলতি বছরের মোহনবাগান রত্ন প্রাপকের নাম। তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও শেষ পর্যন্ত গৌতম সরকারের নামের উপরই সিলমোহড় পড়ে।

এই প্রথমবার মোহনবাগানে কার্যকরী সমিতির বৈঠক কলকাতার বাইরে। শনিবার পি সেন ট্রফিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল মন্দারমনিতে। সেখানেই সেখানেই কর্ম সমিতির বৈঠকে বসেন মোহনবাগান কর্তারা। এই বৈঠকেই গৌতম সরকারের নামের ওপরে চূড়ান্ত সিলমোহড় দেওয়া হয়।

এমবি

মোহনবাগানের অধিনায়কত্ব করেছেন গৌতম সরকার। বাংলা দল এবং জাতীয় দলের হয়েও খেলেছেন গৌতম। তাই প্রাক্তন এই ফুটবলারকেই এবার মোহনবাগান রত্ন হিসাবে বেছে নিলেন কর্তারা। এবার ২৯ শে জুলাই এর পরিবর্তে মোহনবাগান রত্ন প্রদান অনুষ্ঠান হবে ৩০ শে জুলাই। ২৯ শে জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে।

২৯ জুলাই মহরম থাকায় রত্ন প্রদানের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। ৩০ শে জুলাই হবে মূল অনুষ্ঠানটি। পাশাপাশি অন্যান্য বিভাগের পুরস্কার প্রাপকদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে।

এবার প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন জীবন কৃতি সম্মান। শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত সেরা ফুটবলারের পুরষ্কারের পাবেন বিশাল কাইথ। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত সেরা স্ট্রাইকারের পুরষ্কারের পাবেন দিমিত্রি।সেরা যুব ফুটবলার হয়েছেন এনসন সিং, সেরা অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়, সেরা ক্রিকেটারা অর্থ্যাত অরুণ লাল অ্যাওয়ার্ড পাবেন অর্ণব নন্দী। সেরা প্রশাসক অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড পাচ্ছেন নবাব ভট্টাচার্য।

এমবি

চলতি বছরে আরও দুটি পুরষ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেরা হকি খেলোয়াড় যা দেওয়া হবে কেশব দত্তের নামে। এই পুরষ্কার পাবেন নীতিশ নিউপানে। উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরষ্কার পাচ্ছেন শান্তি চক্রবর্তী, কমলেশ উপাধ্যায়।

৩০ জুলাই পুরষ্কার প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে। এবার পারফর্ম করবেন লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়। ২৯ জুলাই প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ ছাড়াও সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ষোলোয়ানা বাবলুও প্রকাশিত হবে।

আগামী ২০ জুলাই প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত মোহনবাগান মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আইএম বিজয়ন।পাশাপাশি খুব দ্রুতই মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মার্চেনডাইসের শোরুম খুলবে ক্লাবে। এদিকে কলকাতা লিগে নিজেদের মাঠে খেলতে নামছে সবুজ মেরুন, প্রতিপক্ষ ডালহৌসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+