Lionel Messi: মহানগরীতে ফের মেসি ম্যাজিক! কলকাতার রাস্তায় আর্জেন্টিনা দলের টিম বাস

নতুন বছরের শুরু থেকেই মেসিদের ভারত সফর নিয়ে চর্চা শুরু হয়েছে।সবকিছু ঠিকঠাক হলে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে মেসি-ডি'মারিয়াদের। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে পারেন মূলত কেরলেই। তবে কেরলের পাশাপাশি কলকাতাও সাক্ষী হতে চলেছে মেসি ম্যাজিকের? কলকাতার ফুটবল প্রেমীরা আবার সামনে থেকে দেখতে পাবেন রাজপুত্রের জাদু?

ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালে কেরলের স্টেডিয়ামে দুটি 'ফ্রেন্ডলি ম্যাচ' খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের। সেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমা এমনটারই ইঙ্গিত দিলেন নিজের ফেসবুক পোস্ট থেকে। যদিও এর আগে উনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (আফা) সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন যে গতবার যা সম্ভব হয়ে ওঠেনি, এবার তা সম্ভব হবে।

Lionel Messi

কিন্তু ফুটবলের মক্কা কলকাতা পিছিয়ে থাকবে কেন? সম্প্রতি মহানগরীর রাস্তায় দেখা গিয়েছে আর্জেন্টিনা‌ দলের টিম বাস। যে বাসে মেসু- দি মারিয়াদের ছবি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। জল্পনা উস্কে দিয়ে সেই ছবি এবং ভিডিও শেয়ার করেছে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল পেজও। ফলে দুইয়ে দুইয়ে চার হতে বেশি সময় লাগেনি।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখা গিয়েছে, তাতে বাসটিকে কখনও যুবভারতীর সামনে আবার কখনও সায়েন্স সিটি, ভিক্টোরিয়া বা হাওড়া ব্রিজে দেখা গিয়েছে। বাসটিতে মেসি-দি মারিয়াদের ছবির সঙ্গে ২০২২ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নও লেখা আছে। তবে ভারতের একটি বেসরকারি সংস্থা সঙ্গে জোট বাধতে চলেছে আর্জেন্টিনা ফুটবল দল। তারই প্রচারের অঙ্গ হিসাবে এই বাসটি কলকাতায় চালানো হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে ফের কী কলকাতা সফরে আসছেন মেসি এবং তাঁর দল। কারণ সাধারণত এই ধরনের টিম বাস দেখতে পাওয়া যায় কোনও দল শহরে এলেই। যদিও কলকাতার সঙ্গে আর্জেন্টিনা কানেকশন নতুন নয়। এই শহরে মারাদোনা দুই বার এসেছেন, মেসিও একবার খেলে গিয়েছেন। ২০২৩ সালে এসেছেন মার্টিনেজও।


২০১১ সালে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা দল। সেইবার যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচও খেলেছিল। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। ২০২২ সালে আর্জেন্টিনা কাতারে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ৩৬ বছর পর বিশ্বসেরা হয়ে আবারও ভারতে আসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সব কিছু ঠিক থাকলে আগামী বছর কেরলে আসতে পারে আর্জেন্টিনা। অবসর না দিলে সেই দলের সঙ্গে আসতে পারেন মেসিও।

এদিকে, প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মেসিদের। ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে প্রথম মরসুমেই ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি। ফলে আর্জেন্টাইন রাজপুত্র এখন মায়ামির স্বপ্নের সওদাগর। নতুন মরসুমে তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে মায়ামির সমর্থকরা। বর্তমানে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছেন মেসিরা। সৌদি সফরে নিজেদের শক্তি আরও এক ঝালিয়ে নেবে ইন্টার মায়ামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+