আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে আবেগপ্রবণ মেসি, ফ্রি কিক থেকে দর্শনীয় গোলের ভিডিও দেখুন

লিওনেল মেসির স্বপ্নপূরণ। বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হয়েছিল আগেই। এবার আরেকটা। কাতারে বিশ্বকাপ জেতার পর এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলল লিওনেল মেসির আর্জেন্তিনা। আতসবাজির রোশনাইয়ের মাধ্যমে গ্যালারিভর্তি দর্শকরা রাজকীয় অভ্যর্থনা জানালেন বিশ্বচ্যাম্পিয়নদের। এই দিনটির স্বপ্নও তো দেখেছিলেন এলএম টেন।

সমর্থকদের সামনে সেলিব্রেশন

সমর্থকদের সামনে সেলিব্রেশন

এই দিনটিও আর্জেন্তিনা স্মরণীয় করে রাখল। পানামাকে ২-০ গোলে হারিয়ে। যার মধ্যে ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির। যা তাঁর কেরিয়ারের ৮০০তম গোল। ইন্টারন্যাশনাল ব্রেকে দুটি ফ্রেন্ডলি খেলবে আর্জেন্তিনা। পানামার বিরুদ্ধে ম্যাচের দিনই হলো বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন। মাঠের মাঝে তখন বিশ্বকাপ নিয়ে দাঁড়িয়ে আর্জেন্তিনার অধিনায়ক। ক্যামেরায় ধরা পড়ল মেসির আবেগপ্রবণ হয়ে ওঠার ছবি। চোখে দেখা গেল আনন্দাশ্রু।

আবেগপ্রবণ মেসি

বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। ৯৫ দিন পর আন্তর্জাতিক ফ্রেন্ডলিতেও গোল পেলেন মেসি। তাঁকে ঘিরেই উন্মাদনা ছিল সবচেয়ে বেশি। ম্যাচের পর মেসি সমর্থকদের উদ্দেশে বলেন, এই মুহূর্তটির স্বপ্ন দেখে এসেছি। বিশ্বকাপ জেতা দারুণ ব্যাপার। আর সেই ট্রফি দেশের মাটিতে দেশবাসীর সামনে উঁচুতে তুলে ধরা এক দারুণ মুহূর্ত, অবর্ণনীয় অনুভূতি। উল্লেখ্য, আর্জেন্তিনা-পানামা ম্যাচের শেষেই এই সেলিব্রেশনের বন্দোবস্ত করেছিল আর্জেন্তিনার ফুটবল সংস্থা।

ফুটবলারদের কৃতিত্ব কোচের

দিয়েগো মারাদোনার নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের খেতাব জিততে অপেক্ষা করতে হয়েছে ৩৬ বছর। মেসির কথায়, আমরা যা করেছি সেই ধারা বজায় রাখতে হবে। এই মুহূর্ত উপভোগও করতে হবে। কেন না, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর আমরা অবশেষে পেরেছি। আবেগ ছুঁয়ে গিয়েছে বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকেও। তিনি কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। বলেছেন, ফুটবলারদের ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা। দেশের জার্সি পরে যখন ফুটবলাররা নামেন, তখন সেরাটা উজাড় করে দেন। সব সময় সাফল্য আসে না। তবে এবার এসেছে। বিশ্বকাপ জয় অতুলনীয়।

পানামা ম্যাচে দর্শনীয় গোল

বুয়েনস আইরেসে ম্যাচের শুরু থেকেই দর্শকরা গান গেয়ে উৎসাহিত করছিলেন ফুটবলারদের। পানামার বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে অবশ্য গোল পায়নি আর্জেন্তিনা। প্রথম গোলটির জন্য অপেক্ষা করতে হয় ৭৯ মিনিট পর্যন্ত। লিওনেল মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসার সময় বল ধরে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন। এরপর ৮৯ মিনিটের মাথায় মেসির গোল। দর্শনীয় ফ্রি কিক থেকে। মঙ্গলবার কিউরাসাওয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্তিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+