বাগদাদে ফুটবল স্টেডিয়াম থেকে কিছু দূরে মারাত্মক বিস্ফোরণ, মৃত ১০, আহত ২০
বাগদাদে ফুটবল স্টেডিয়াম থেকে কিছু দূরে মারাত্মক বিস্ফোরণ, মৃত ১০, আহত ২০
শনিবার পূর্ব বাগদাদে একটি ফুটবল স্টেডিয়ামে পার্শ্ববর্তী গ্যারেজে হওয়া মারাত্মক বিস্ফোরণের ঘটনায় প্রয়াত হয়েছেন দশ জন সমর্থক, গুরুতর আহত আরও ২০। নিরপত্তাবাহিনী এবং মেডিক্যাল টিমের সূত্র এই খবর পাওয়া গিয়েছে। একটি গাড়িতে রাখা হয়েছিল বিস্ফোরক এবং তার কিছু পাশে একটি গ্যাস ট্যাঙ্কার থাকায় বিস্ফোরণ ব্যপক আকার নেয়।

যাঁরা প্রয়াত হয়েছেন এবং আহত হয়েছেন তাঁদের অধিকাংশই অ্যামেচিওর যাঁরা পাশের ফুটবল স্টেডিয়ামে খেলছিলেন। ওই দেশের সেনাবাহিনীর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তাবাহিনী এই বিস্ফোরণের কারণ তদন্ত করছে। এ ছাড়া বেশি কিছুই সেখানে বলা হয়নি।
মাঝমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ইরাক। এই ধরনের বিস্ফোরণ এর আগেও হয়েছে সে দেশে। ২০২১ সালে পূর্ব বাগদাদে এই রকমই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বাগদাদের সদর সিটি এরিয়ায় সেই বিস্ফোরণটি ঘটেছিল। ২০২১ সালের এই বিস্ফোরণে ১ জন প্রয়াত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন ১২ জন।
বিশ্ব ফুটবলে পরিচিত দেশ ইরাক। এই দেশে ফুটবলকে ঘিরে উন্মাদনা রয়েছে। এশিয়ার শক্তিধর ফুটবল খেলিয়ে দেশগুলির মধ্যে একটি ইরাক। ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে ৬৮ নম্বরে রয়েছে ফিফা। ১৯৮৬ বিশ্বকাপে অংশ নিয়েছিল ইরাক। এশিয়ান কাপে ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইরাক। বিশ্বকাপে দেশটি এক বারই অংশ নিয়েছিল, এশিয়ান কাপে অংশ নিয়েছিল ৯ বার। ২০০৯ ফিফা কনফেডারেশন কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরাক।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications